জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুরের ইসলামপুরে জুয়েল মিয়া নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার হয়েছে। ৭ এপ্রিল দুপুরে সংগরপুর গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
একটি ভুট্টাক্ষেতে জুয়েল মিয়ার লাশ বস্তাবন্দি অবস্থায় ছিলো। বিষয়টি নিশ্চিত করেছে ইসলামপুর থানার পুলিশ।
নিহত জুয়েল মিয়ার বাড়ী মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামে। তার বাবার নাম আবু হানিফ । জুয়েল মিয়া(৩০) পেশায় একজন অটো চালক ছিলেন।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম গাজীর ধারনা অটো ছিনতাইকারীরা ঘটনা ঘটাতে পারে। তিনি বলেন, লাশ উদ্ধার হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।

