চট্টগ্রাম মহানগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাখ্যাত ২৮ নং দক্ষিণ পাঠানটুলী ওয়ার্ড। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর গুরুত্বপূর্ণ এই ওয়ার্ড এ রয়েছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ( বিশ্ব বাণিজ্য কেন্দ্র), দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান শাখা, শিপিং কোম্পানিরগুলোর প্রধান কার্যালয়, তৈল শোধনাগারগুলোর প্রধান শাখা, চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ জেটি, দেশের একমাত্র সরকারি কমার্স কলেজসহ বেশ কয়েকটি সরকারি – আধা সরকারি প্রাইমারী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান
চট্টগ্রাম ১১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বর্তমান মাননীয় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নির্বাচনী এলাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই ২৮ নং দক্ষিণ পাঠানটুলী ওয়ার্ডটিতে স্বাধীনতার পর থেকেই চসিক কাউন্সিলর হিসাবে বিএনপির কোন নির্বাচিত কাউন্সিলর ছিল না। বর্তমানে বিএনপির এই অবস্থার পরিবর্তন হয়েছে।
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এই ওয়ার্ড থেকে বিএনপি থেকে নির্বাচন করার জন্য বহু মামলা – হামলার স্বীকার ২৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া দলের নেতা-কর্মী ও স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময় করে তাদের সমর্থন আদায় করে যাচ্ছেন। ১৬টির মত মামলা মাথায় নিয়ে দলের দুর্দিনে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়া জিয়াউর রহমান জিয়া আগামী চসিক নির্বাচনে জনগণ ও নেতা-কর্মীদের ভালবাসা নিয়ে এলাকার উন্নয়নে অবদান রাখার জন্য কাউন্সিলর হিসেবে প্রার্থী হওয়ার ইচ্ছায় ইতিমধ্যেই জনগণের ভালবাসায় এগিয়ে আসেন।
তিনি প্রতিবেদককে জানান, আমি বিগত ১৬টি বছর ফ্যাসিবাদের নির্যাতন সহ্য করে গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করে দলকে এলাকায় সুসংগঠিত করে করেছি। আমাদের মাননীয় সাংসদ আমীর খসরু মাহমুদ চৌধুরী যদি আমাকে দল থেকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন প্রদান করে তাহলে আমি বিএনপির নেতা-কর্মীদের সাথে নিয়ে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ ২৮ নং পাঠানটুলী ওয়ার্ডের জনগণ ও এলাকার উন্নয়নে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।

