নবীন মাহমুদ :
ঝালকাঠির রাজাপুর উপজেলার বাঘড়ী বাজার এলাকায় গতকাল রাতে ওয়াল্টন প্লাজার পাশের একটি গলির ভেতরে ভাড়া বাসা থেকে মনি (২৫) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।স্বামীর বিরুদ্ধে নিহত পরিবারের হত্যার অভিযোগ উঠেছে।
নিহত মনি উপজেলার ২নং শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠী গ্রামের খলিলুর রহমানের মেয়ে। তার স্বামী নূর উদ্দিন একজন পুলিশ সদস্য, যিনি রাজাপুর উপজেলার সাবেক সার্কেল এসপি মাসুদ রানার গানম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে নূর উদ্দিন ঝালকাঠি পুলিশ লাইনে কর্মরত বলে জানা গেছে,তার বাড়ি সাতক্ষীরা জেলায়
।
নিহত পরিবারের অভিযোগ মনি’কে তার স্বামী হত্যা করে পাঁচ বছরের ছেলে সন্তানকে নিয়ে পালিয়ে গেছে। হত্যার পরে শ্বশুরকে ফোন করে নূর উদ্দিন জানান “আপনার মেয়ে আর নেই।” ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।রিপোর্ট লেখা পর্যন্ত লাশ পুলিশ হেফাজতে রয়েছে।

