Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে বিমানবন্দরে শোডাউন না করার নির্দেশ বিএনপির

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৮ pm ২৬, জুন ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

চীন ও মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীর বিমানবন্দর কিংবা আশপাশের এলাকায় কোনো ধরনের শোডাউন বা নেতাকর্মীদের জমায়েত না করার নির্দেশ দিয়েছে বিএনপি। জনদুর্ভোগ ও যানজট এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা।

শুক্রবার (২৬ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছাও একই—তার আগমন উপলক্ষে সাধারণ মানুষের চলাচলে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করা হবে না।

তিনি জানান, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শুধু দলের শীর্ষ নেতারা এবং মন্ত্রিসভার সদস্যরা বিমানবন্দরে উপস্থিত থাকবেন। সাধারণ নেতাকর্মীদের সেখানে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চার দিনের সরকারি সফরে বর্তমানে চীনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ এবং বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন।

বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যেও একটি সমঝোতা স্মারকে সই হয়।

সফরের অংশ হিসেবে ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক বিনিয়োগ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এছাড়া চীনের বিভিন্ন সরকারি সংস্থা ও বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও আলোচনা করেন তিনি।

এর আগে গত ২১ জুন মালয়েশিয়া সফরের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রথম সরকারি বিদেশ সফর শুরু হয়। পরে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশ নিতে চীনের দালিয়ানে যান এবং সেখান থেকে বেইজিংয়ে বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচি সম্পন্ন করেন।

সফর শেষে শুক্রবার স্থানীয় সময় বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী।

Tags: প্রধানমন্ত্রীবিএনপিশোডাউন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশ-চীন সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে: মাহদী আমিন
  • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০২
  • নওগাঁর হাটে মাসে বিক্রি হয় দুই কোটি টাকার ঝাল কাঁচা মরিচ
  • প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেপ্তার: শিক্ষামন্ত্রী
  • বাঙ্গালহালিয়া মানবকল্যাণ ফাউন্ডেশনের কর্তৃক ক্যান্সার রোগীর হাতে আর্থিক সহায়তা প্রদান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম