বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় ছাত্র হিযবুল্লাহর ২০২৬ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সম্মেলনে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
এতে হাফেজ মাওলানা নুরুজ্জামানকে সভাপতি এবং হাফেজ মাওলানা তরিকুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় কমিটির সভাপতি হযরত মাওলানা মুফতি আক্কাস আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পটুয়াখালী জেলা ছাত্র হিযবুল্লাহর সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম এবং বাউফল উপজেলা জামায়াতে হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শাজাহানসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপজেলা ও পৌর শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

