Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভারতে চার লাখ কোটি টাকা বিনিয়োগ করবেন বাংলাদেশি

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৯ pm ০৭, জুন ২০২৬
in বিশ্ব
A A
0

ভারতে চার লাখ কোটি টাকা বিনিয়োগ করবেন বাংলাদেশি, দেখা করলেন মোদির সঙ্গে।
ভারতে ডাটা সেন্টার প্রকল্পে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছেন রবিন খুদা নামে এক বাংলাদেশি শিল্পপতি।

এর অংশ হিসেবে গত শুক্রবার (৫ জুন) ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন তিনি।
২০৩০ সালের মধ্যে এই অর্থগুলো ভারতের বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবে তার প্রতিষ্ঠিত সংস্থা এয়ারট্রাঙ্ক।
রবিন খুদার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়।

তিনি রাজধানীর শের-ই-বাংলা নগর সরকারি বয়েজ স্কুলে পড়াশোনা করেছেন। মাত্র ১৮ বছর বয়সে রবিন অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। সেখানে অ্যাকাউন্টিং নিয়ে পড়তে যান। বর্তমানে অস্ট্রেলিয়ার অন্যতম ধনী ব্যক্তি তিনি। ফোর্বসের তথ্য অনুযায়ী তার সম্পদের পরিমাণ দুই বিলিয়ন ডলারের বেশি।
ভারতে এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগে করে রবিনের লক্ষ্য হলো বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে এআই এবং ক্লাউড কম্পিউটিংয়ের চাহিদা বৃদ্ধি করা।

মোদির সঙ্গে রবিন দেখা করার পর তার কোম্পানি এয়ারট্রাঙ্ক এই বিশাল বিনিয়োগের ঘোষণা দেয়। কোম্পানিটি ভারতজুড়ে পাঁচ গিগাওয়াটের ডাটা সেন্টার তৈরি করবে।
এয়ারট্রাঙ্কের বিনিয়োগ নিয়ে মোদি মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, “এ ধরনের বিনিয়োগের ফলে বৈশ্বিক ক্লাউড কম্পিউটিং ও এআই প্রযুক্তির কেন্দ্র হিসেবে ভারতের অবস্থান আরও মজবুত হবে। পাশাপাশি এটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, দেশীয় সাপ্লাই চেইনকে চাঙ্গা করবে এবং উদ্ভাবন-ভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে।”

৩০ বিলিয়ন ডলারের সবচেয়ে বড় বিনিয়োগটি করা হবে মহারাষ্ট্রে। সেখানকার মুখ্যমন্ত্রী দেভেন্দ্র ফাদনাভিস জানান, এয়ারট্রাঙ্ক মহারাষ্ট্রে ৩ গিগাওয়াটের ডাটা সেন্টার তৈরি করবে।
এর অংশ হিসেবে মুম্বাইয়ের রায়গঞ্জে একটি জমি কেনার চুক্তিও করেছে এয়ারট্রাঙ্ক।
ফোর্বস এশিয়াকে এই বিনিয়োগের ব্যাপারে রবিন খুদা বলেছেন, “ভারত বিশ্বের এমন হাতেগোনা কয়েকটি বাজারের একটি, যেখানে আমাদের বড় বড় পরিকল্পনা ও লক্ষ্যমাত্রার সাথে তাল মিলিয়ে চলার মতো বিপুল ভবিষ্যৎ চাহিদার সম্ভাবনা রয়েছে।”

তিনি আরও বলেন, “সব বাজারেরই আলাদা শক্তি থাকে, কিন্তু ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির গ্রাফটা একেবারেই ভিন্ন। দেশটির জনসংখ্যা, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের হার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে তাদের যে উচ্চাকাঙ্ক্ষা—এরকম দুর্দান্ত কম্বিনেশন বিশ্বের অন্য কোথাও তৈরি করা বেশ কঠিন।”
২০১৫ সালে এয়ারট্রাঙ্ক প্রতিষ্ঠা করেন বাংলাদেশে জন্ম নেওয়া রবিন খুদা। তার কোম্পানি ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, হংকং, জাপান, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে তাদের পরিধি বিস্তৃত করেছে।

Tags: ভারত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সদরপুরে ভাতিজার হাতে চাচা খুন, আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
  • নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ
  • রাণী মৌমাছি হওয়ার রহস্য
  • সিলেটের গোয়াইনঘাটে ঘুষিতে প্রাণ গেলে ১ জনের
  • মধ্যনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ভূয়া চিকিৎসকের কারাদন্ড

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম