Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকৃবিতে স্নাতক ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু: প্রথম দিন শেষে ভর্তি ৪৪৬ জন

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০২ pm ২৭, এপ্রিল ২০২৬
in ক্যাম্পাস
A A
0

‎বাকৃবি প্রতিনিধি:
‎
‎বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্নাতক ১ম বর্ষের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) সকাল দশটা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সরাসরি উপস্থিত হয়ে এ কার্যক্রম সম্পন্ন করেছে।
‎
‎এবছর মোট ১হাজার ৬ টি আসনের বিপরীতে প্রথম দিনে ভর্তি সম্পন্ন করেছেন ৪শত ৪৬ জন। এর মধ্যে ছেলে ২শত ৩৯ জন এবং মেয়ে ২শত ০৭ জন। বিষয়টি আজ (২৬ এপ্রিল) সন্ধ্যায় নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির।
‎

‎চার দিনব্যাপী এ ভর্তি কার্যক্রম আগামী ২৯ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
‎
‎বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সূত্রে জানা যায়, প্রথম দিনের ভর্তি কার্যক্রমে একজন ছাত্রের ভর্তি নেয়নি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি। কারণ সে নানার মুক্তিযোদ্ধার সনদ বাবার নামে দেখিয়ে ভর্তির চেষ্টা করে। পরে তার থেকে মুচলেকা নিয়ছ তাকে ছেড়ে দেওয়া হয়।
‎

‎ভর্তি কার্যক্রম চলাকালীন সরেজমিনে সংশ্লিষ্ট স্থানগুলো ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন আমতলায় রিপোর্টিংয়ের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু করছেন। এরপর তারা ব্লাড গ্রুপিং করে হেলথ কেয়ার সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করছেন। পরে সংশ্লিষ্ট অনুষদ ও ইনস্টিটিউটের কার্যালয়ে স্ব স্ব অনুষদের ডিন এবং পরিচালকবৃন্দ মূল কাগজপত্র যাচাই করছেন এবং ভর্তি ফরমে স্বাক্ষর প্রদান করছেন।
‎
‎পরবর্তীতে তারা সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে শিক্ষা বিষয়ক শাখা, কোষাধ্যক্ষ শাখা ও পূবালী ব্যাংকের আর্থিক কার্যক্রম সম্পন্ন করছেন। সবশেষে, কৃষি অনুষদের ডীন কার্যালয়ে নিজ নিজ হলের আসন বরাদ্দ নিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করছেন।
‎
‎

শেরপুর থেকে ভর্তি হতে আসা এক শিক্ষার্থী বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আমি শেরপুর থেকে এসেছি। আমার সাথে আমার বাবা এসেছেন। বিশ্ববিদ্যালয় যতটুকু দেখেছি, ক্যাম্পাসটা অনেক ভাল লেগেছে। বিশেষ করে নির্বিঘ্নে ভর্তি সম্পন্ন করতে পারছি এই বিষয়টা খুবই ভালো লাগছে। কোন কাজের পরে কোন কাজ করব সেটার সঠিক দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
‎
‎উল্লেখ্য, ভর্তির জন্য গত ১৮ এপ্রিল থেকে ২৫ এপ্রিলের মধ্যে বাকৃবির ওয়েবসাইটে নির্ধারিত লিংকে পিন ও রোল নম্বর দিয়ে লগইন করে প্রয়োজনীয় তথ্য, স্বাক্ষর ও ছবি আপলোড করতে হবে। এরপর এডমিশন, রেজিস্ট্রেশন, মেডিকেল ফরম, সার্টিফিকেট চেকলিস্ট ও পে-স্লিপ ডাউনলোড করে প্রিন্ট নিয়ে ভর্তির দিন পূরণ করে জমা দিতে হবে। ভর্তি ও আনুষঙ্গিক ফি ৬ হাজার ২১৪ টাকা নির্ধারিত, তবে যারা আগে ১০ হাজার টাকা দিয়েছেন তাদের আলাদা করে টাকা দিতে হবে না। অতিরিক্ত অর্থ শিক্ষার্থীদের পূবালী ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে।

Tags: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় প্রাণ গেল বড় ভাইয়ের
  • জামালপুরে তীব্র ডিজেল সংকট: রাতভর পাম্পে নারীদের ভিড়
  • মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • যশোরে উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সাভারে ভূমিদস্যুদের হামলায় পিতা-পুত্রসহ তিনজন আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম