Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণবাড়িয়ায় পেটিসে তেলাপোকা পাওয়ায় বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

Taslima TanishabyTaslima Tanisha
৯:২০ pm ৩০, নভেম্বর ২০২৫
in অপরাধ
A A
0

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ায় পেটিসে তেলাপোকা পাওয়ায় “শাহী বেকারি” নামক এক বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে শহরের টি.এ. রোডে অবস্থিত শাহী বেকারিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ,ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় থানা পুলিশ সহযোগিতা করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ,ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, শনিবার সকালে শহরের সিরাজুল উলুম তালিমুল কুরআন মাদরাসার ছাত্রদের জন্য মেসার্স শাহী বেকারি থেকে পেটিস কিনেন মাদরাসা কর্তৃপক্ষ। পরে পেটিস মাদরাসায় নিয়ে পেটিসে তেলাপোকা দেখতে পান।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়। পরে এই বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শাহী বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় অত্যন্ত অস্বাস্থ্যকর ও অরক্ষিতভাবে খাদ্য প্রস্তৃত করতে দেখা যায়। যত্রতত্র তেলাপোকার বিচরণ পরিলক্ষিত হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় মেসার্স শাহী বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, মাদরাসা কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে ৪০ হাজার ও বেকারি অপরিষ্কার ও অস্বাস্থ্যকর থাকায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগের প্রেক্ষিতে জরিমানার ৪০ হাজার টাকার ২৫% হিসেবে ১০ হাজার টাকা সিরাজুল উলুম তালিমুল কুরআন মাদরাসাকে প্রদান করা হয়। পাশাপাশি তাদের এই অপরাধগুলো সংশোধন করার জন্য সর্তক করে দেয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধে সমর্থন দেওয়া প্রতিটি দেশকে জবাবদিহির আওতায় আনতে হবে: ইরাভানি
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত
  • শরীয়তপুরে শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস
  • যুগ যুগ ধরে সাধারণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি: জামায়াত আমির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম