Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জের বেলকুচিতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সাংবাদ সম্মেলন

Bangla FMbyBangla FM
৬:৩১ am ০৭, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে চালা মৌজার হাজী কোরবান আলী শেখের জমি হাজী সবুর তালুকদার জোরপূর্বক দখলে নিয়েছেন অভিযোগ তুলে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

গত বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে বেলকুচি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন হাজী কোরবান আলী শেখ।

এ সময় কোরবান আলী শেখ বলেন, দীর্ঘদিন যাবত একই এলাকার হাজী সবুর তালুকদার  সাথে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছে।‌ হাজী সবুর তালুকদার ওই জমির জন্য বিভিন্ন সময় আমাকে ও আমার পরিবারের লোকজনকে গালিগালাজসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকী প্রদান করে আসছেন। এরই জের ধরে চলতি বছরের ৩০ জানুয়ারি হঠাৎ করে অনুমানিক ৯ টার সময় হাজী সবুর তালুকদার লোকজন নিয়ে উক্ত জায়গায় অন্যায়, অবৈধভাবে ও জোরপূর্বকভাবে ইট বালি সিমেন্ট দ্বারা বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ শুরু করেন। উক্ত কাজে আমি বাঁধা দিতে গেলে তিনি আমাকে গালিগালাজসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকী প্রদান করেন। চোখের সামনেই জোরপূর্বকভাবে সেখানে  বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ শুরু করেছেন। আমি এ বিষয়ে আইনি প্রতিকার ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এই বিষয় নিয়ে দ্বন্দকে কেন্দ্র করে তাকে অন্য মামলাতে জড়ানোরও অভিযোগ করেন তিনি। 

সংবাদ সম্মেলনে স্থানীয় ব্যাক্তিবর্গ ও ভুক্তভোগী কোরবান আলী শেখের আত্মীয়স্বজন এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

তবে সকল অভিযোগ অস্বীকার করে হাজী সবুর তালুকদার বলেন, তিনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন। ওই জায়গা নিজের বলেও দাবি করবেন তিনি। 

এ ব্যাপারে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুভ কুমার ঘোষ

সিরাজগঞ্জ 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাগমারায় মবের কবলে মাছ ব্যবসায়ী
  • শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে শিশুর মৃত্যু
  • ঝালকা‌ঠির নলছিটিতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
  • চু্য়াডাঙ্গায় বিনোদন কেন্দ্রগুলো উপচে পড়া ভিড়
  • ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় : ভাষাবিজ্ঞান, সংস্কৃতি ও বাঙালির জ্ঞান-ঐতিহ্যের এক মহীরুহ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম