Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নল‌ছি‌টি‌তে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ ,নিহত ১

Bangla FMbyBangla FM
৮:৫৫ am ০৬, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

 মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকা‌ঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মো.বাকিয়ার মোল্লা নামের লেবুখালী সিএমএইচের এক বেসামরিক পরিছন্নতা কর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ফজর নামা‌জের সময় বরিশাল – পটুয়াখালি আঞ্চলিক সড়কে উপজেলার ভরতকাঠি গ্রামের দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ সংলগ্ন  এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজি চালক মো.বাবু ও আরোহী আরিফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। আহত আরিফুলকে লেবুখালী সিএমএইচে এবং সিএনজি চালক বাবুকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত সিএনজি চালক মো.বাবু দুমকি উপজেলার লেবুখালী এলাকার আব্দুস সালামের ছেলে। নিহত বাকিয়ার বেসামরিক পরিচ্ছন্নতাকর্মী (সিএস নম্বর-৩২৪৭৪৫, লেবুখালী সেনানিবাস) আহত আরিফুল ইসলাম, বেসামরিক পরিচ্ছন্নতাকর্মী ( সিএস নম্বর-৩২৫২১৩, একই সেনানিবাস)। এ দুইজনের বিস্তারিত ঠিকানা  জানা যায়নি।

পুলিশসূত্রে জানাগেছে,  লেবুখালী  সিএম এইচের বেসামরিক পরিছন্নতা কর্মী বাকিয়ার মোল্লা ও আরিফুল ইসলাম  সবজি কিনে বরিশাল থেকে সিএনজিতে  লেবুখালী ফিরছিলেন। পথিমধ্যে ওই স্থানে একটি ট্রাকের সঙ্গে সিএনজি গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  বাকিয়ার, আরিফুল ও সিএনজি চালক বাবু গুরুতর আহত হন। খবর পেয়ে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শের -ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে  কর্তব্যরত চিকিৎসক বাকিয়ার মোল্লাকে মৃত্যু ঘোষণা করেন। পরে সেখান থেকে আরিফুলকে  লেবুখালী সিএম এইচে এবং সিএনজি চালক

বাবুকে  উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

নলছিটি থানার ভা‌রপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালাম এ ঘটনা নিশ্চিত করেছন। তিনি জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশকে ৩৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
  • যশোর শার্শায় পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সবার মৃত্যু
  • কাপাসিয়ায় বাংলা এফএম-এ সংবাদ প্রকাশের পর প্রশাসনের উদ্যোগে পানিবন্দি মানুষের মুখে হাসি
  • ডিজিটাল পদ্ধতিতে ধান কিনে সরকার, জানেন না গ্রামের অনেক কৃষক
  • শ্রীমঙ্গলে ডিএনসির অভিযানে নারী আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম