Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশ পরিচয়ে অটোরিকশা ছিনতাই

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৩ pm ২৮, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

জাহাঙ্গীর আলম, উপজেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যায় পুলিশ পরিচয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে কদিম ধল্যা মহাসড়ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী অটোরিকশা চালক আক্কাস আলী, তিনি একই ইউনিয়নের গোড়ান গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ছিনতাইকারী চক্রটি নিজেদের পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে যাত্রী সেজে অটোরিকশায় ওঠে। পরে কদিম ধল্যা কাজীবাড়ি মসজিদের সামনে পৌঁছে তারা অটো থামাতে বলে। চালক অটো থামালে এক ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বলেন, তাদের আরেক সহকর্মী যাত্রী ছাউনিতে বসে আছেন—তাকে ডেকে আনতে হবে।

সরল বিশ্বাসে অটোরিকশা রেখে আক্কাস আলী যাত্রী ছাউনির দিকে যান। সেখানে কাউকে না পেয়ে ফিরে এসে দেখেন তার অটোরিকশা ও কথিত পুলিশ পরিচয়ধারী ব্যক্তি—কেউই আর সেখানে নেই। অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায় প্রতারক চক্র। পরে তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং ঘটনার তীব্র নিন্দা জানান।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচনে বাংলাদেশের পক্ষে প্রচারণা চালাবে ওআইসি: পররাষ্ট্রমন্ত্রী
  • ইরানের ভয়ে ইসরায়েলে জরুরি অবস্থা জারি
  • নিয়ানডার্থালরা কি মানুষদের চেয়েও শক্তিশালী ছিল? নতুন গবেষণায় চমকপ্রদ তথ্য
  • বায়তুল মোকাররমের পাশে দুই হাত, স্কাউট ভবনের সামনে একটি পা উদ্ধার
  • ইরানে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম