Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুয়েটে পুকুরে ডুবে আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থীর মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৪৮ am ১৮, মে ২০২৬
in Semi Lead News, ক্যাম্পাস
A A
0

মোঃ মামুন মোল্লা:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসের খানজাহান আলী হল সংলগ্ন পুকুরে ডুবে আর্কিটেকচার বিভাগের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী এস. এম. সায়েম ফেরদৌস (স্টুডেন্ট আইডি: ২৪২৫০৩০) মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন।

১৭ মে রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হল সংলগ্ন পুকুরে সাঁতার কাটার সময় তিনি হঠাৎ পানিতে তলিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত সহপাঠী ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে| পরবর্তীতে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সংবাদ পেয়ে কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ, পরিচালক (ছাত্র কল্যাণ), প্রভোস্ট, রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত হন। এসময় তারা নিহত শিক্ষার্থীর পরিবার ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করে গভীর শোক ও সমবেদনা জানান|

ভাইস-চ্যান্সেলর মরহুম শিক্ষার্থীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন| পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন| এ মর্মান্তিক ঘটনায় পুরো কুয়েট ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে| বিশ্ববিদ্যালয় প্রশাসন নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে এবং পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে সমন্বয় অব্যাহত রেখেছে। উল্লেখ্য, নিহত শিক্ষার্থী পাবনা জেলার দিলালপুর পিকে শাহা রোড এলাকার বাসিন্দা মোঃ আব্দুস সামাদের পুত্র।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রযুক্তিতে চীনের কৌশলগত বিজয়: ট্রাম্পের বেইজিং সফর ও চিপ রাজনীতির নতুন মোড়
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনার মি. ডেরেক লোহ-এর সাক্ষাৎ
  • মেডিক্যাল কলেজে ভর্তির ব্যাপারে রাজনৈতিক সুপারিশ হবে না: আমীর খসরু
  • ১০ বছরেও শেষ হয়নি ব্রাহ্মণবাড়িয়া-সিমনা সড়কের কাজ
  • কুয়েটে পুকুরে ডুবে আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম