মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিনদিন ব্যাপি দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ দুর্নীতি দমন কমিশন পাবনা আঞ্চলিক সমন্বিত জেলা ও শাহজাদপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ গোলাম সাকলায়েন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম শেখ। বিতর্ক প্রতিযোগিতায় খুকনি বহুমুখী উচ্চ বিদ্যালয়, শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গাড়াদহ বালিকা উচ্চ বিদ্যালয়, তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়, জামিরতা উচ্চ বিদ্যালযের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।
বিচারকগণ পর্যালোচনা করে তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও গাড়াদহ বালিকা উচ্চ বিদ্যালয়কে রানার্স আপ হিসেবে ও শ্রেষ্ঠ বক্তা হিসেবে তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয় এর দলনেতা ফাতেমা খাতুন কে বিজয়ী ঘোষণা করেন। আলোচনার বিষয় ছিল “জবাবদিহি মূলক সরকার ব্যবস্থায় পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে”।
মটারেটর হিসেবে দায়িত্ব পালন করেন সাইফ উদ্দিন এহিয়া কলেজের ইংরেজি প্রভাষক ফজলুল হক এবং বিচারক হিসেবে ছিলেন সহকারী প্রভাষক মমতাজ মহল, সিনিয়র প্রকাশক আবুল কালাম ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মিলন হোসেন । অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের পুরস্কার ও সনদ বিতরণ করেন।

