Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাইয়ে ‘সুরের ধারা’র বার্ষিক মূল্যায়ন পরীক্ষা সম্পন্ন

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩৬ pm ০৫, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি):
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘কাপ্তাই সুরের ধারা’র শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৫ জুন)সকালে উপজেলার বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ধ্রুব পরিষদ বাংলাদেশ’–এর অধীনে স্বীকৃতিপ্রাপ্ত কেন্দ্র হিসেবে কাপ্তাই সুরের ধারার এটিই প্রথম সঙ্গীত ও সংস্কৃতি বিষয়ক প্রাতিষ্ঠানিক মূল্যায়ন পরীক্ষা।​

পরীক্ষা শুরুর আগে কেন্দ্র প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। কাপ্তাই সুরের ধারার সভাপতি প্রদীপ মল্লিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খোদেজা আক্তার ভাষার সুনিপুণ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ।এছাড়াও বক্তব্য রাখেন,ধ্রুব পরিষদ বাংলাদেশ এর পরীক্ষক ডাঃ উজ্জ্বল চক্রবর্তী, সঙ্গীত প্রশিক্ষক তপন কান্তি দাশ, প্রকৌশলী রিমন সাহা, আবৃত্তি প্রশিক্ষক অদিতি সাহা, ​সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক অর্ণব মল্লিক, সাংগঠনিক সম্পাদক স্বপ্না মারমা, অর্থ সম্পাদক জ্যাকলিন তঞ্চঙ্গ্যা এবং সহ-অর্থ সম্পাদক সুমনা তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এবারের মূল্যায়নে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও তবলা—এই চার বিভাগে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

ধ্রুব পরিষদের নিয়ম মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষাটি সম্পন্ন হয়।কাপ্তাইয়ে প্রথমবারের মতো সুরের ধারার উদ্যোগে এমন প্রাতিষ্ঠানিক ও মানসম্মত মূল্যায়ন পরীক্ষার আয়োজন করায় শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দ দেখা গেছে। অভিভাবকরা জানান, এ ধরনের আয়োজন পার্বত্য অঞ্চলের শিশুদের ভেতরের সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে এবং তাদের সংস্কৃতিমনা করে গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪১১
  • সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
  • সরকারি জমি দখলমুক্তে বাধা কোথায়? সাবেক আ.লীগ নেতাদের দখল নিয়ে জনমনে প্রশ্ন
  • ট্রাম্পের সঙ্গে প্রতি দুই দিনে একবার কথা হয়: নেতানিয়াহু
  • চরভদ্রাসনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে চালকের সহকারী নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম