Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পটুয়াখালীর বাউফলে নকল স্টাম্প ব্যবহার করে জাল দলিল তৈরির অভিযোগ

Tanazzina TaniabyTanazzina Tania
৩:৩০ pm ২৮, নভেম্বর ২০২৫
in আইন ও আদালত, সারাদেশ
A A
0

সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় নকল স্টাম্প ব্যবহার করে জাল দলিল তৈরির অভিযোগে মো. তরিকুল ইসলাম (২৫) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

গতকাল রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত তরিকুল ইসলাম নওমালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলতাফ মাতবরের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল স্টাম্প ও দলিল তৈরির অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলা নং ৮২/২৫ অনুসারে দণ্ডবিধি ১৮৬০ এর ১১৮ ধারা লঙ্ঘনের দায়ে তাকে এই শাস্তি দেওয়া হয়।

এ ঘটনায় তরিকুলের কর্মস্থল সম্পর্কেও তদন্ত চালায় প্রশাসন। তার তথাকথিত নিয়োগদাতা হাসান (পিতা মুজিবুল হক), ধুলিয়া ইউনিয়নের বাসিন্দা, দাবি করেন—

“তরিকুল আমার দোকানে ৩–৪ মাস ধরে কাজ করছে। জাল স্ট্যাম্প বা দলিলের বিষয়ে আমার কিছু জানা নেই। তাকে কোনো বেতন দিই না; বরং নিজের আয় থেকে সে আমাকে কিছু দেয়। যদি সে অপরাধ করে থাকে, তার শাস্তি হয়েছে—এ নিয়ে আমার বলার কিছু নেই।”

পাশের দোকানদার হাসান (পিতা নুরু হোসেন) জানান, “এসিল্যান্ড স্যার আমার দোকানও তল্লাশি করেছেন, তবে কোনো অনিয়ম পাননি। পরে পাশের দোকান থেকে তরিকুলকে আটক করেন এবং ‘হাসান ডিজিটাল’ থেকে মালামাল জব্দ করেন।”

অভিযানে ‘হাসান ডিজিটাল এন্ড স্টুডিও’ থেকে কম্পিউটার, প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। দোকানটি বন্ধ থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। স্টুডিওটির মালিক হাসান (পিতা দলিল উদ্দিন বেপারী), মদনপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

একই অভিযানে সাব–রেজিস্ট্রি অফিস এলাকা সংলগ্ন মীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাবারের নিম্নমান, অপরিচ্ছন্নতা ও খাবারে ঢাকনা ব্যবহার না করার অভিযোগে হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, নকল স্টাম্প ব্যবহার, জাল দলিল তৈরি ও ভূমি–সংশ্লিষ্ট প্রতারণার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। এ ধরনের অভিযানে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধে সমর্থন দেওয়া প্রতিটি দেশকে জবাবদিহির আওতায় আনতে হবে: ইরাভানি
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত
  • শরীয়তপুরে শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস
  • যুগ যুগ ধরে সাধারণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি: জামায়াত আমির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম