Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

থানচির সীমান্তে বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে নির্মিত হলো প্রাথমিক বিদ্যালয়

Taslima TanishabyTaslima Tanisha
৬:৫৭ pm ০২, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

আমিনুল ইসলাম খন্দকার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বান্দরবান
মোবাইল : 01828951011

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি রেমাক্রি ইউনিয়নের বুলুপাড়ায় সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ‘র (বিজিবি) অর্থায়নে একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়েছে। এতে প্রায় ৭০-৮০ জন শিক্ষাবঞ্চিত কোমলমতি শিশু লেখাপড়ার সুযোগ পাবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী বিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

তিনি বলেন, বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলের শেষ প্রান্তে অবস্থিত বুলুপাড়ার মতো অতি দুর্গম পার্বত্য এলাকায় বিজিবির এই স্ব-উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা স্থানীয় ৩টি পাড়ায় বসবাসরত প্রায় ৫০টি পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তা করবে। বিজিবি’র এই মহতী সামাজিক উদ্যোগের ফলে স্থানীয় হতদরিদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনযাত্রার মানোন্নয়নের পথ প্রশস্ত হলো।

এ সময় বিভিন্ন পদবীর বিজিবি সদস্যবৃন্দ, স্থানীয় পাড়া কারবারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্ভোধনকালে বিদ্যালয়ের প্রায় ৪০-৫০ জন শিক্ষার্থীর মাঝে প্রাথমিক শিক্ষার বই, খাতা, কলম, পেন্সিল, রাবার ইত্যাদি শিক্ষা সহায়ক সামগ্রীসহ বিস্কুট ও চকলেটও বিতরণ করেন অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী।

উল্লেখ্য, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদকদ্রব্য দমনের পাশাপাশি “অপারেশন উত্তরণ” এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে নিয়মিত মানবিক কাজ করে আসছে। বিজিবি বিনামূল্যে চিকিৎসা সেবা, খাদ্য ও বস্ত্র বিতরণ, আর্থিক অনুদান এবং দুর্যোগে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি সুদৃঢ়করণে বলিষ্ঠ ভূমিকা পালন করছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম