ঢালিউডের মেগাস্টার শাকিব খান এবার রোমান্টিক ধাঁচের সিনেমায় পাকিস্তানি কোনো নায়িকাকে নিয়ে শুটিং করবেন। ঘনিষ্ঠ সূত্রের খবর, ছবিটির প্রাথমিক প্রস্তাব হানিয়া আমিরকে দেওয়া হয়েছে এবং তার পক্ষ থেকেও আগ্রহ দেখানো হয়েছে।
সূত্র জানায়, হানিয়া আমির কয়েক মাসের মধ্যে বিয়ে সম্পন্ন করবেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলে সময়সূচি মিললে তাকে শাকিবের বিপরীতে সিনেমায় দেখা যাবে। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
চলতি বছরই সিনেমার শুটিং শুরু হবে এবং ছবিটি মুক্তি পাবে। শাকিবের আরেক সিনেমা ‘প্রিন্স’-এর শুটিংও শুরু হয়েছে, যেখানে অভিনয় করছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ, সাবিলা নূর প্রমুখ। অন্যদিকে ‘সোলজার’ সিনেমাটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।

