Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাভাবিপ্রবিতে ১১ জানুয়ারি মাওলানা ভাসানীর কবর জিয়ারতে আসছেন তারেক রহমান

Nuri JahanbyNuri Jahan
৩:৪২ pm ০৭, জানুয়ারী ২০২৬
in Lead News, ক্যাম্পাস
A A
0

সমাপ্তী খান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

‎টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আগামী রবিবার (১১ জানুয়ারি) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারতে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
‎
‎সম্প্রতি দেশে ফেরার পর উত্তরাঞ্চল দিয়েই ঢাকার বাইরে সফর শুরু করছেন তিনি। দলের সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের মোট ৯টি জেলা সফর করবেন তারেক রহমান। এই সফরের সূচি অনুযায়ী, ১১ জানুয়ারি তিনি টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানীর মাজারে জিয়ারত করবেন। একই দিনে তিনি সিরাজগঞ্জ ও বগুড়াতেও বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন।
‎
‎এরপর ১২ জানুয়ারি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও এবং ১৩ জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর করবেন তিনি। সেদিন রাতে রংপুরে অবস্থান শেষে ১৪ জানুয়ারি বগুড়া হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে বিএনপির এই শীর্ষ নেতার।

‎সফরকালে তিনি মাওলানা ভাসানী, আবু সাঈদ, নানী তৈয়বা মজুমদারসহ জুলাই এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। পাশাপাশি জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।
‎
‎মাভাবিপ্রবি ক্যাম্পাসে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি, মাভাবিপ্রবি শাখা ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

 

Tags: তারেক রহমানমাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট, পেট্রোল পাম্পের লাইনে অচল শহর
  • যশোরে স্বর্ণ ও বিদেশি মুদ্রাসহ ভারতীয় যাত্রী গ্রেপ্তার
  • নীলফামারীতেও চালু হলো ফুয়েল কার্ড
  • নীলফামারীতে ভুট্টাক্ষেতে পুলিশের পোশাক ও ধারালো অস্ত্র উদ্ধার, এলাকায় আতঙ্ক
  • রাজশাহী থেকে সকল প্রকার বাস চলাচল বন্ধ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম