Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজধানীতে মৌসুমী সবজির দাম কমলেও নাগালের বাইরে টমেটো-শসা

Nuri JahanbyNuri Jahan
৫:১৫ pm ০৩, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, আবহাওয়া
A A
0

রাজধানীর কাঁচাবাজারে শীতের পূর্ণ আমেজ লক্ষ করা যাচ্ছে। দীর্ঘদিনের চড়া দাম পেরিয়ে অধিকাংশ সবজি এখন ৪০ থেকে ৫০ টাকার ঘরে নেমে এসেছে। শীতের মৌসুমি সবজির পর্যাপ্ত সরবরাহ বাড়ায় বাজারে স্বস্তি ফিরলেও শসা ও টমেটোর দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে।

শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দরের এমন চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি মুলা ও শালগম বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এ ছাড়া শিম, বেগুন ও মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা এবং পেঁপে ৪০ টাকায় মিলছে। ফুলকপি প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা ও বাঁধাকপি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর কেজি এখন ৩০ টাকা। তবে পাকা টমেটো ও শসার কেজি এখনো ১০০ টাকায় স্থির রয়েছে।

কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজি দরে ১২০ টাকা।এ ছাড়া গাজর ৫০ টাকা, কাঁচা টমেটো ৪০ টাকা এবং পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১৫ টাকায় পাওয়া যাচ্ছে।সাপ্তাহিক ছুটির দিনে মালিবাগ বাজারে সওদা করতে আসা বেসরকারি চাকরিজীবী আয়নাল হক বলেন, ‘আজ বাজারে এসে মনে হচ্ছে শীতের আমেজ লেগেছে। অন্য সময়ে সবজি অনেক বেশি দামে কিনতে হতো, সেই তুলনায় আজ দাম কম। অধিকাংশ সবজিই ৩০ থেকে ৪০ টাকার মধ্যে। তবে দুই-একটি সবজির দাম বেশি। সব মিলিয়ে সবজির দাম তুলনামূলক কমেছে।

বিক্রেতারা বলছেন, মৌসুম চলায় বাজারে সবজির প্রচুর সরবরাহ রয়েছে। রামপুরা বাজারের সবজি বিক্রেতা শহিদুল ইসলাম বলেন, বাজারে সবজির সরবরাহ প্রচুর, সব ধরনের সবজির দাম এখন কম যাচ্ছে। সরবরাহ বাড়ায় মূলত দাম কমেছে। তবে রাস্তা খরচ ও বিভিন্ন সিন্ডিকেটের দৌরাত্ম্য না থাকলে সাধারণ মানুষ আরও কম দামে সবজি কিনতে পারত। দীর্ঘদিন সবজির দাম বাড়তি থাকার পর এখন শীত মৌসুমে দাম একেবারেই কমে এসেছে বলে তিনি জানান।

Tags: কাঁচাবাজারটমেটোফুলকপিবেগুন আলুমৌসুমি সবজিরাজধানী বাজারশসা গাজরশালগমশীতকালসবজির দাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল ৩২৬৬ টাকা
  • ইরান ইস্যুতে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ট্রাম্প
  • বিটিভি ডিজিটাল প্লাটফর্ম ইউটিউবে ধন্য ধন্য মেরা গানটি “র ২ কোটি ভিউ
  • কুমিল্লায় অপরাধী চক্রের কবলে সাংবাদিক; প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
  • তিন মাসে ৫০ বার স্বর্ণের দাম সমন্বয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম