Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বহির্বিশ্বের কোনো চাপ নেই, আমরা নিজেরাই নির্বাচন করতে চাই: পররাষ্ট্র উপদেষ্টা

Taslima TanishabyTaslima Tanisha
৩:২৮ pm ০৩, জানুয়ারী ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বিদেশি কোনো চাপ নেই। সরকার নিজ উদ্যোগে নির্বাচনের আয়োজন করছে এবং নির্ধারিত সময়েই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।

শনিবার (৩ জানুয়ারি) মুন্সিগঞ্জে সরকারি দপ্তরগুলোর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা নিজেরাই নির্বাচন আয়োজন করছি। সময় সংক্ষিপ্ত, ১২ ফেব্রুয়ারি সরকার নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে। তাই বহির্বিশ্বের চাপের কোনো বিষয় নেই।”

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অন্যান্য দেশ বাংলাদেশের সঙ্গে যেভাবে সম্পর্ক রাখবে, তা তাদের নিজস্ব বিষয়। তবে বাংলাদেশের সঙ্গে সবারই সুসম্পর্ক রয়েছে।

ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফেরত আনার বিষয়ে তিনি জানান, “বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই। অভিযুক্তদের ফেরত আনার চেষ্টা চলছে। যদিও তাদের ভারতে অবস্থান করার তথ্য রয়েছে, সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত নয়। নিশ্চিত হলে ভারত সরকারকে জানানো হতো।”

তিনি বলেন, “বিচার কখনো সময়বদ্ধ হয় না, তবুও সরকার চেষ্টা করবে অভিযুক্তদের যত দ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করার।”

এর আগে সকালেই মুন্সিগঞ্জের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান মো. তৌহিদ হোসেন। এছাড়া ৪ আগস্ট নিহত তিন শহীদের কবর জিয়ারতও করেন তিনি। অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: আসন্ন জাতীয় নির্বাচনপররাষ্ট্র উপদেষ্টামো. তৌহিদ হোসেন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম