Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

Tanazzina TaniabyTanazzina Tania
১১:১২ am ০৩, জানুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অবৈধ বনজ সম্পদ পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আরও এক সফল অভিযান পরিচালনা করেছে। মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় নয় লাখ টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার (০১ জানুয়ারি) মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশক্রমে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস-এর নেতৃত্বে একটি সুসংগঠিত টহল দল বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের উদ্দেশ্য ছিল পার্বত্য এলাকায় অবৈধভাবে কাটা বনজ সম্পদ সংগ্রহ ও পাচার কার্যক্রম প্রতিহত করা।

অভিযান চলাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পূর্বপরিকল্পিতভাবে সেগুন কাঠের গাছের গুড়ি ঘটনাস্থলে ফেলে রেখে পাহাড়ি বনাঞ্চলের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় মোট ৩৫৬.৭৭ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার ও জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত সেগুন কাঠের আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৯১ হাজার ৯২৫ টাকা বলে বিজিবি নিশ্চিত করেছে।

বিজিবি সূত্র আরও জানায়, জব্দকৃত কাঠগুলো স্থানীয়ভাবে কাটা এবং পরবর্তীতে অন্যত্র পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন,

“মারিশ্যা জোনের আওতাধীন সীমান্ত ও পার্বত্য এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি, টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে বনজ সম্পদ ও অন্যান্য পণ্যের চোরাচালান বাড়ানোর চেষ্টা করছে।”

তিনি আরও বলেন,

“চোরাচালান দমন কার্যক্রমকে আরও কার্যকর করতে আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ জোরদার করেছি এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত আভিযানিক টহল অব্যাহত রয়েছে।”

জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতেও সীমান্ত ও পার্বত্য অঞ্চলে অবৈধ কাঠ পাচারসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।

এদিকে স্থানীয় সচেতন মহল বিজিবির এ ধরনের নিয়মিত অভিযানকে বন ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে দেখছেন এবং অবৈধ কাঠ পাচার বন্ধে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ জোরদারের দাবি জানিয়েছেন।

Tags: প্রশাসনবিজিবির অভিযান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ
  • কক্সবাজারে পুড়ানো হলো জব্দ ৫০০ মিটার কারেন্ট জাল
  • আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ ঋত্বিক ঘটক
  • নরসিংদী-১ আসনে ইব্রাহিম ভুঁইয়ার সমর্থনে চিনিশপুর ইউনিয়নে জনসভা
  • জামালপুরসহ ১৪ আসনে বিজিবি ৯০০ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম