Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে বাকৃবির পাঁচ শিক্ষার্থী আহত

Taslima TanishabyTaslima Tanisha
১:৩৯ pm ০২, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, ক্যাম্পাস
A A
0

খাবারের জন্য হলের বাইরে বের হওয়ার সময় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পাঁচ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১ জানুয়ারি) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের শেষমোড় সংলগ্ন এলাকায়। ঈশা খাঁ হলের চারজন এবং মাওলানা ভাসানী হলের একজন শিক্ষার্থী আহত হন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি নাজমুস সাকিব এই তথ্য নিশ্চিত করেছেন।

আহত শিক্ষার্থীরা হলেন— ঈশা খাঁ হলের পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের সিয়াম, ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় বর্ষের অন্তর ও ইমন, কৃষি অনুষদের প্রথম বর্ষের তানভীর এবং মাওলানা ভাসানী হলের কৃষি অর্থনীতি অনুষদের দ্বিতীয় বর্ষের প্রিয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আবদুল আলীম জানান, কোতোয়ালি থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। যারা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কয়েকজন বহিরাগত ঈশা খাঁ হল প্রাঙ্গণে প্রবেশ করলে শিক্ষার্থীরা তাদের চোর সন্দেহে আটক করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে হল কর্তৃপক্ষের হস্তক্ষেপে শিক্ষার্থীরা তাদের ছেড়ে দেন।

এরপর রাত ১১টার দিকে শেষমোড় এলাকায় গেলে শিক্ষার্থীদের বাধা দেওয়া হয় এবং বহিরাগতরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এক শিক্ষার্থীর মাথা লোহার পাইপে আঘাত পেয়ে ফেটে যায়, আরেকজনের নাক ফেটে যায়। ঘটনা ছড়িয়ে পড়লে ঈশা খাঁসহ অন্যান্য হলের শিক্ষার্থীরা ঘটনাস্থলে এগিয়ে আসেন।

আহত শিক্ষার্থীদের প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

খাঁ হলের পশুপালন অনুষদের এক প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী বলেন, “রাতের খাবারের জন্য শেষমোড়ের দিকে যাচ্ছিলাম। কয়েকজন স্থানীয় আমাদের বাধা দেয়। জিজ্ঞাসা করলে তারা উত্তেজিত হয়ে ইট ছোড়া শুরু করে। আমার দুই সিনিয়র ভাই এগিয়ে গেলে একজনকে লোহার পাইপ দিয়ে আঘাত করা হয়, ফলে তার মাথা ফেটে যায়।”

ওসি নাজমুস সাকিব বলেন, “ঘটনার পর রাত ২টা পর্যন্ত শিক্ষার্থীরা শেষমোড়ে অবস্থান করেছে। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখনও উত্তপ্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আরও বিস্তারিত জানানো হবে।”

Tags: পাঁচ শিক্ষার্থী আহতবাকৃবি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান ইস্যুতে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ট্রাম্প
  • বিটিভি ডিজিটাল প্লাটফর্ম ইউটিউবে ধন্য ধন্য মেরা গানটি “র ২ কোটি ভিউ
  • কুমিল্লায় অপরাধী চক্রের কবলে সাংবাদিক; প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
  • তিন মাসে ৫০ বার স্বর্ণের দাম সমন্বয়
  • জুলাই সনদ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের এক অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম