Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খালেদা জিয়ার পক্ষে ‘টিপসই’ নিয়ে বিএনপির মনোনয়নপত্র দাখিল

Nuri JahanbyNuri Jahan
৭:৫০ pm ২৯, ডিসেম্বর ২০২৫
in Lead News, রাজনীতি
A A
0

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণে মনোনয়নপত্রে তার স্বাক্ষরের বদলে ‘টিপসই’ নিয়ে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন দলের নেতারা। বগুড়ার গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৭ আসনের জন্য এই মনোনয়ন জমা দেওয়া হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা তিনটার দিকে দলীয় প্রধানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদারের (লালু) নেতৃত্বে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে এই মনোনয়নপত্র দাখিল করা হয়। এ সময় বেগম খালেদা জিয়ার আসনের বিএনপির জ্যেষ্ঠ নেতারা তার সঙ্গে ছিলেন।

বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দুপুরে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর হেলালুজ্জামান তালুকদার লালু সাংবাদিকদের বলেন, ‌‘ম্যাডাম (খালেদা জিয়া) বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি অত্যন্ত অসুস্থ, তবে তিনি ইশারা দিচ্ছেন। তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে এবার মনোনয়নপত্রে তিনি নিজেই টিপসই দিয়েছেন।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসনের শারীরিক ঝুঁকির কথা মাথায় রেখে তিনটি আসনেই বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে বিএনপি।

Tags: খালেদা জিয়াবগুড়াবিএনপিমনোনয়নপত্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লালমনিরহাটে মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড
  • শরণখোলায় সাবেক ছাত্রদল নেতা নিহত
  • ‎পটুয়াখালীর রাঙ্গাবালীতে আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই
  • সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলা
  • ইরানে সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন: শেখ রফিকুল ইসলাম বাবলু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম