Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, বিকল্প প্রার্থী মুন্সি রফিকুল আলম

Taslima TanishabyTaslima Tanisha
৩:৪৬ pm ২৯, ডিসেম্বর ২০২৫
in Lead News, রাজনীতি
A A
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ কার্যক্রম সম্পন্ন হয়।

খালেদা জিয়ার নির্বাচনী সমন্বয়ক মুন্সি রফিকুল আলম ওরফে মজনু তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ওরফে ভিপি জয়নাল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রেহানা আক্তার রানু, আবু তালেব, শাহানা আক্তার শানু এবং ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেয়ার পর মুন্সি রফিকুল আলম বলেন, “বিএনপির দলীয় প্রার্থী চেয়ারপারসন খালেদা জিয়া। তার পক্ষে আমরা কাজ করছি।”
বাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জানান, “চেয়ারপারসনের অসুস্থতার কারণে বিকল্প প্রার্থী নির্ধারণ করা হয়েছে। তিনি শেষ মুহূর্তে ভোটে অংশ নিতে না পারলে বিকল্প প্রার্থী মাঠে নেমে কার্যক্রম চালাবে। তবে নেত্রী মাঠে না থাকলেও তার পক্ষে প্রচার চলমান থাকবে।”

ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক নিশ্চিত করেছেন, “ফেনী-১ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মুন্সি রফিকুল আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন।”

ফেনী-১ আসনে বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ কংগ্রেস, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও গণমুক্তি জোটসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Tags: চেয়ারপারসন খালেদা জিয়াকত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচননী-১ আসনবিএনপিমনোনয়নপত্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলের মির্জাপুরে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি
  • বকশীগঞ্জে দাখিল পরীক্ষা কেন্দ্র গ্রামে স্থানান্তর
  • মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই: ত্রাণ মন্ত্রী
  • জ্বালানি সংকট ও ভাড়ার নৈরাজ্যে অনিশ্চয়তায় ঈদযাত্রা
  • নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চাই: খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম