Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মান্নার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই: রাষ্ট্রপক্ষের আইনজীবী

Taslima TanishabyTaslima Tanisha
৫:২০ pm ২৮, ডিসেম্বর ২০২৫
in Lead News, জাতীয়
A A
0

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঋণখেলাপি হিসাবেই তালিকাভুক্ত থাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার অংশগ্রহণের আর কোনো সুযোগ নেই। নির্বাচন পরিচালনা ম্যানুয়েল ১২-এর দফা (১) ও উপদফা (ঠ) অনুযায়ী মনোনয়ন দাখিলের পূর্বের দিন পর্যন্ত ঋণখেলাপি থাকা প্রার্থীর নির্বাচনে অংশ নেওয়ার অধিকার বাতিল থাকে। 

রোববার (২৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে বিচারপতি রেজাউল হকের নেতৃত্বে মান্নার আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির পর আদালত পরবর্তী শুনানির তারিখ ২৯ ডিসেম্বর নির্ধারণ করেন। এ কারণে, মনোনয়ন দাখিলের আগের দিন মান্না ঋণখেলাপি হিসেবে বহাল থাকায় এবার নির্বাচনে অংশ নেওয়া তার জন্য আর সম্ভব নয়।

এর আগে, ঋণখেলাপির তালিকা থেকে নাম প্রত্যাহার এবং সিআইবি স্থগিত চাওয়ার জন্য মান্না হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছিলেন। তবে হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেন। পরবর্তীতে তিনি চেম্বার জজ আদালতে আপিল দায়ের করেন।

শুনানিতে বাদীপক্ষে অংশ নেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ব্যারিস্টার আহসানুল করিম এবং অ্যাডভোকেট মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জহিরুল হক সুমন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. উজ্জ্বল হোসাইন।

শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী উজ্জ্বল হোসাইন জানান, মনোনয়ন দাখিলের আগে মান্না ঋণখেলাপি হিসেবে বহাল থাকায় ১২-এর দফা (১) ও উপদফা (ঠ) অনুযায়ী তিনি নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন। আপিল বিভাগের পরবর্তী শুনানিতে কোনো আদেশ না দেওয়ায় মান্না স্বয়ংক্রিয়ভাবে ঋণখেলাপি অবস্থায় থেকে যান। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আইনগত কোনো সুযোগ রইল না।

এদিকে, গত ২১ ডিসেম্বর ইসলামী ব্যাংক ঋণ পুনঃতফসিলের জন্য মান্নার আবেদনে নথিপত্র জালিয়াতির প্রমাণ পাওয়ায় পূর্বে প্রদত্ত স্যাংশন লেটার বাতিল করে। এতে তার ঋণসংক্রান্ত জটিলতা আরও বাড়েছে।

Tags: ঋণখেলাপিরাষ্ট্রপক্ষের আইনজীবীসংসদ নির্বাচন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম