শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে ভুট্টা ক্ষেত থেকে আবু সাঈদ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে সে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ডোমার পৌরসভাস্থ ডাঙ্গাপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত ওই যুবক উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের বুদলীরপাড় এলাকার মো. আনোয়ার এর ছেলে। পেশায় ভাঙারির ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ‘ভুট্টাক্ষেতে স্থাপিত নেসকোর একটি বিদ্যুতের খুঁটি থেকে তার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এ সময় বিদ্যুতের কাটা তার দেখা গেছে।
ডোমার থানার এসআই সৈলেন রায় জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, তদন্ত রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
(ছবি আছে)

