Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ডা.জুবাইদা রহমান

Tanazzina TaniabyTanazzina Tania
১২:৫৬ pm ২০, ডিসেম্বর ২০২৫
in Lead News, রাজনীতি
A A
0

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাশে প্রায় দুই সপ্তাহ অবস্থান শেষে পুনরায় লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। শনিবার (২০ ডিসেম্বর) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।

শনিবার সকাল পৌনে ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ধানমন্ডির বাবার বাসা থেকে বিমানবন্দরে যাওয়ার পুরো পথেই তাঁর গাড়িবহরের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ছিল।

মূলত সপরিবারে দেশে ফেরার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতেই তিনি বর্তমানে লন্ডনে যাচ্ছেন।

বিএনপির দলীয় সূত্র নিশ্চিত করেছে যে, লন্ডনে পৌঁছানোর চারদিন পর আগামী ২৫ ডিসেম্বর স্বামী তারেক রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সাথে নিয়ে আবারও দেশে ফিরবেন ডা. জুবাইদা রহমান। এর মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান সপরিবারে স্থায়ীভাবে দেশে ফিরছেন।

ঢাকায় তারেক রহমানের বসবাসের জন্য গুলশানের একটি বাড়ি প্রস্তুত করা হচ্ছে। তবে সেটি সম্পূর্ণ প্রস্তুত না হলে তিনি সাময়িকভাবে মায়ের বাসভবন ‘ফিরোজা’-তে উঠতে পারেন।

অসুস্থ শাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার লক্ষ্যে গত ৫ ডিসেম্বর দেশে এসেছিলেন ডা. জুবাইদা রহমান। চিকিৎসকদের পরামর্শে এই মুহূর্তে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া সম্ভব না হওয়ায় তিনি হাসপাতালেই শাশুড়ির সেবা করেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, গত এক মাসের মধ্যে বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সবচেয়ে স্থিতিশীল। শুক্রবার তাঁর একটি ছোট অস্ত্রোপচার (প্রসিডিউর) সফলভাবে সম্পন্ন হয়েছে।

Tags: ডা. জুবাইদা রহমানতারেক রহমানবিএনপিবেগম খালেদা জিয়ারাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আওয়ামী লীগকে পুনর্বাসনে কাজ করছে বিএনপি: এনসিপি
  • শ্যামনগরে ধানের শীষের প্রাথী ড.মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা
  • দেশীয় অস্ত্রসহ খুরুশকুলের দুই সহোদর গ্রেফতার
  • এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন লিয়াকত আলী খান 
  • গোপালপুরে ধানের শীষ প্রতীকের নির্বাচনী সভা অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম