মার্কিন ধনকুবের ইলন মাস্ক ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভেঙে দেওয়ার আহ্বান জানানোর পর পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লা সিকোরস্কি তাকে মঙ্গল গ্রহে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
ইলন মাস্ক আগেই এক বক্তব্যে বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়ন বিলুপ্ত করা উচিত এবং পৃথক দেশগুলোকে তাদের সার্বভৌমত্ব ফিরিয়ে দেওয়া উচিত।
এর জবাবে সিকোরস্কি এক্স পোস্টে লিখেছেন, “মঙ্গলে যাও। সেখানে নাৎসি স্যালুটের ওপর কোনো সেন্সরশিপ নেই।”
এই পাল্টা মন্তব্য আসে ঠিক তখন, যখন ইউরোপীয় কমিশন ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) লঙ্ঘনের অভিযোগে মাস্কের বিরুদ্ধে ১২০ মিলিয়ন ইউরো (প্রায় ১৪০ মিলিয়ন ডলার) জরিমানা ঘোষণা করেছে।
এর আগে মাস্ক পশ্চিমা কিছু সদস্য দেশকেও ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি আয়ারল্যান্ডের অভিবাসী সংক্রান্ত ইইউ আদালতের এক রায় নিয়ে মন্তব্য করতে গিয়ে মাস্ক এক্স-পোস্টে লিখেন, “আমার মতে, সকল দেশেরই ইইউ ত্যাগ করা উচিত। এটি ইউরোপে গণতন্ত্রকে ধ্বংস করছে।”

