Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ক্লাস ও পরিক্ষা বর্জন

Tanazzina TaniabyTanazzina Tania
১১:৩৪ pm ০৬, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, ক্যাম্পাস
A A
0

সমাপ্তী খান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ও শিক্ষিকাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাভাবিপ্রবি প্রেস ক্লাব নামে একটি অননুমোদিত ভুয়া ফেইসবুক পেইজ থেকে ধারাবাহিকভাবে ভিত্তিহীন, অবমাননাকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে উক্ত বিভাগের শিক্ষার্থীরা গত ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট লিখিত অভিযোগ ও ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রদান করেন। নির্ধারিত সময় শেষ হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা বা সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে ক্লাস ও পরিক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা।

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা জানান, তাদের একমাত্র দাবি উক্ত ফেইসবুক পেইজের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবিলম্বে মামলা দায়ের করবে। পাশাপাশি শিক্ষার্থীরা উল্লেখ করেন সন্তোষজনক কোনো ঘোষণা না আসলে পরিস্থিতি অনুযায়ী আরও কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবেন।

ঘটনার বিষয়ে উক্ত বিভাগের শিক্ষার্থী মো নাজমুল হাসান ভূঁইয়া বলেন, আমরা সবসময় শান্তিপূর্ণ ও প্রাতিষ্ঠানিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছি। কিন্তু শিক্ষক-শিক্ষার্থীর মর্যাদা ও একাডেমিক পরিবেশ রক্ষার্থে প্রয়োজন হলে কঠোর অবস্থানে যেতে বাধ্য হব।

লিখিত অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: ইমাম হোসেন বলেন, প্রশাসন আন্তরিকভাবে চেষ্টা করছে অপরাধীকে সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।

এদিকে অপপ্রচারের প্রভাবে বর্তমানে ব্যবস্থাপনা বিভাগের নিয়মিত ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে, যার ফলে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Tags: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট, পেট্রোল পাম্পের লাইনে অচল শহর
  • যশোরে স্বর্ণ ও বিদেশি মুদ্রাসহ ভারতীয় যাত্রী গ্রেপ্তার
  • নীলফামারীতেও চালু হলো ফুয়েল কার্ড
  • নীলফামারীতে ভুট্টাক্ষেতে পুলিশের পোশাক ও ধারালো অস্ত্র উদ্ধার, এলাকায় আতঙ্ক
  • রাজশাহী থেকে সকল প্রকার বাস চলাচল বন্ধ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম