Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশ্বকাপ খেলা নিয়ে আশাবাদী মেসি, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই

Taslima TanishabyTaslima Tanisha
১:৩৭ pm ০৫, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, খেলাধুলা
A A
0

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ছয় মাস বাকি। ফুটবলের সবচেয়ে বড় আসর ঘিরে ইতোমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র, সেদিনই নির্ধারিত হবে কোন গ্রুপে কারা খেলবে এই মহাযজ্ঞে।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে। সেই অভিযানে দলের সবচেয়ে বড় ভরসা নিঃসন্দেহে অধিনায়ক লিওনেল মেসি। তবে বিশ্বকাপে খেলার বিষয়ে আশাবাদী হলেও এখনো নিশ্চিত করে কিছু বলেননি এই সুপারস্টার।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানান, নিজের শারীরিক অবস্থা ও ফর্ম বিবেচনা করেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

মেসি বলেন, “বিশ্বকাপে খেলা সব সময়ই অসাধারণ একটি অভিজ্ঞতা। আমি সেখানে থাকতে চাই। যদি নিজেকে যথেষ্ট ভালো অবস্থায় পাই এবং মনে করি দলে প্রকৃত অবদান রাখতে পারব, তাহলে অবশ্যই খেলব।”

শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ প্রসঙ্গে মেসি স্বীকার করেন, কাজটি মোটেও সহজ নয়। তবে আর্জেন্টিনার সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী তিনি। তার মতে, দলের অভিজ্ঞতা, মানসিক দৃঢ়তা ও সাম্প্রতিক পারফরম্যান্স সব মিলিয়ে তারা প্রতিযোগিতায় বেশ শক্ত অবস্থানে আছে।

মেসির ভাষায়, “আমরা আবারও সর্বোচ্চ চেষ্টা করব। বিশ্বকাপ খুবই কঠিন টুর্নামেন্ট। সামান্য ভুলেই বিদায় নিতে হতে পারে। যেকোনো দলই বিপদ তৈরি করতে সক্ষম।”

তিনি আরও যোগ করেন, আর্জেন্টিনা স্কোয়াডের প্রতিটি খেলোয়াড় লক্ষ্য নিয়ে মাঠে নামে এবং দলজুড়ে একটি বিজয়ী মানসিকতা বিদ্যমান রয়েছে, যা বড় প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় শক্তি হিসেবে কাজ করে।

Tags: ২০২৬ ফুটবল বিশ্বকাপবিশ্বকাপের গ্রুপপর্বের ড্রলিওনেল মেসি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেট ওসমানী মেডিকেলে উদযাপিত ‘বিশ্ব ক্যান্সার দিবস ২০২৬’
  • আমরা গোলামি নয়, আজাদির রাজনীতি চাই’
  • ভূরুঙ্গামারীতে চায়ের দোকানেই তৈরি হচ্ছে নির্বাচনি উত্তাপ
  • ঝালকাঠিতে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত
  • শ্যামনগরে জামায়াতের নির্বাচনী জনসভায় সাদিক কায়েমের উপস্থিতি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম