Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে কোনো সমাধান হয় না: রুমিন ফারহানা

Taslima TanishabyTaslima Tanisha
৬:০০ pm ০২, ডিসেম্বর ২০২৫
in Lead News, রাজনীতি
A A
0

বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কোনো কার্যকর সমাধান নয়। তিনি বলেন, কাগজে-কলমে কোনো দল নিষিদ্ধ করা হলে এতে কোনো লাভ হয় না এবং এটি কোনো সমাধানও দেয় না।

রুমিন ফারহানা এসব কথা বলেন সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টক শোতে। তিনি উল্লেখ করেন, “পলিটিক্যাল পার্টিকে কাগজে-কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না। উদাহরণ হিসেবে জামায়াতকে উল্লেখ করে বলেন, শেখ হাসিনা লাস্ট মোমেন্টে এই দলটিকে নিষিদ্ধ করেছিলেন। এর আগেও জামায়াত-শিবিরের নিবন্ধন বাতিল করা হয়েছে। বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে দলটিকে কোণঠাসা করে একেবারে শেষ করে দেওয়ার, কিন্তু সফল হননি। নিষিদ্ধ করলেও কোনো সমাধান হয় না।”

তিনি আরও বলেন, মুসলিম লীগের উদাহরণ তুলে ধরে, “মুসলিম লীগ এখনও বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়। এই দলের কর্মী, নেতা-সমর্থক, ভোটার সংখ্যা নির্ধারণ করা কঠিন। যে দল গত বছর বা গত ১৫ বছর ধরে নিষিদ্ধ ছিল, তারা প্রবল প্রতাপে রাজনীতির মাঠে কাজ করছে। কাগজে কলমে নিষিদ্ধ করলেই কিছু হবে না, যদি মানুষের মন থেকে তাদের সরানো না যায়।”

রুমিন ফারহানা একটি নতুন জোটের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “শোনা যাচ্ছে, ১৬টি রাজনৈতিক দল নিয়ে একটি নতুন জোট তৈরি হতে পারে। এতে আওয়ামী লীগের এমন মানুষরা আসতে পারে যারা কোনো বড় পদে ছিলেন না, মন্ত্রী বা এমপি হননি এবং ২৪-এর গণঅভ্যুত্থানের দায় নেই, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সফট কর্নার ধারণ করেন।”

তিনি আওয়ামী লীগের নির্বাচন বানচালের পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, “এটি আমি বলছি না। এটা স্বয়ং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন একটি ইন্টারভিউতে। সেখানে স্পষ্ট বলা হয়েছে—এই নির্বাচনকে বানচাল করতে চাই যদি সেটা আওয়ামী লীগকে ছাড়া হয়।”

রুমিন ফারহানা বলেন, সম্প্রতি ডেভিড বার্গম্যানের একটি জরিপে ১৮ থেকে ৩৫ বছরের ২,৫০০ জন তরুণের ওপর জরিপ করা হয়েছে। সারা দেশে করা এই জরিপে দেখা গেছে, তরুণদের মধ্যে ২০ শতাংশ বিএনপিকে ভোট দেবে, ১৭ শতাংশ জামায়াতকে এবং ৯-১০ শতাংশ আওয়ামী লীগকে ভোট দেবে। এছাড়া সবচেয়ে বড় অংশ কোনো দলের প্রতি সমর্থন নিশ্চিত নয়। তিনি বলেন, “আইন করে যতোই কোনো দলকে নিষিদ্ধ করা হোক না কেন, মানুষ যদি তাদের ভোট দেয়, আপনি-আমি বা নির্বাচন কমিশনের কিছু করার নেই।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদের আনন্দ ভাগাভাগি, অসহায়দের পাশে মাওলানা দীন ইসলাম
  • নীলফামারীতে আলোচিত অপহরণ ও হত্যাচেষ্টা মামলার তিন আসামিকে জামিন
  • নেত্রকোণায় বজ্রপাতে ২ জনের মৃত্যু
  • ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় বিএনপি নেতা সহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
  • ক্ষেপণাস্ত্রের ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ, আমিরাতে এক বাংলাদেশিসহ গ্রেফতার ১০

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম