Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে : এটিএম আজাহারুল ইসলাম

Tanazzina TaniabyTanazzina Tania
৫:২৫ pm ০২, ডিসেম্বর ২০২৫
in বাংলাদেশ জামায়াতে ইসলামী
A A
0

স্টাফ রিপোর্টার ,আব্দুস সালাম মোল্লা:

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেন, গণভোট আর জাতীয় নির্বাচন একদিনে হলে জনগণ বিভ্রান্তিতে পড়বে। তাই সরকারের প্রতি অনুরোধ গণভোট জাতীয় নির্বাচনের আগে দিতে হবে। তিনি বলেন, জাতীয় নির্বাচন একইদিনে হলে যদি কোন সমস্যা তৈরি হয় সে দায় সরকারকে বহন করতে হবে।

তিনি আরও বলেন, আমরা আর প্রহসনের নির্বাচন এদেশে হতে দিবনা। কেউ যদি ব্যালট পেপার ছিনতাই করার চেস্টা করে তবে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। স্বাধীনতার পর থেকে ৫৪ বছরে কোন উন্নতি হয়নি৷ এদেশের সম্পদের অভাব নেই, অভাব রয়েছে সৎ রাজনৈতিক নেতার। বাংলাদেশ জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে আল্লাহর আইনে দেশ চালাবে। ৪ দলীয় ঐক্যজোটের সরকারে আমাদের দলের ২জন মন্ত্রী ছিলেন। তাদের বিরুদ্ধে কোন দুর্নিতীর অভিযোগ কেউ দিতে পারে নাই।

মংগলবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ গ্রামে স্বৈরাচার হাসিনা সরকারের আমলে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম মৃত্যুদন্ডপ্রাপ্ত শহীদ আব্দুল কাদের মোল্যার বাড়িতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ৪ আসনে মাওলানা সরোয়ার হোসেনকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন শহীদ আঃ কাদের মোল্যা আর আমি একসাথে জেলে ছিলাম। তিনি আমাকে সবসময় বলতেন আমি নির্দোষ হয়েও ইসলামের জন্য শাহাদাত বরণ করতে প্রস্তুত আছি।

গণ সমাবেশে এটিএম আজহারুল ইসলাম বলেন, আমাদের দেশে কোন অভাব নেই শুধু আছে সৎ নেতৃত্বের অভাব। আমাদের দেশে যদি অভাব থাকতো তাহলে লক্ষ কোটি হাজার কোটি টাকা কিভাবে পাচার হলো? লুট করা টাকা যদি দেশেই থাকতো তাহলে বাংলাদেশ একটা সিঙ্গাপুর কেন, অনেকগুলি সিঙ্গাপুর করা যেত। তিনি আরও বলেন, আমরা কাউকে মারবো না মারতে আসলে ছাড়বো না ।

গণসমাবেশে মরহুম আব্দুল কাদের মোল্লার পুত্র হাসান জামিল ও মরহুম আলী আহসান মুহাম্মদ মুজাহিদের পুত্র আলী আহম্মদে আল তাহকীক এর বক্তব্যে তাদের শহীদ পিতাদের স্মৃতি চারণের সময় সমাবেশস্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ৪ আসনে মাওলানা সরোয়ার হোসেনকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে বাংলাদেশ থেকে দূর্ণীতি ও সন্ত্রাস নির্মূল করার আহবান জানান।

আঃ কাদের মোল্যার কবর জিয়ারত শেষে কাদের মোল্যার বাড়ির উঠানে ফরিদপুর জেলা আমীর বদরুদ্দীন উমরের সভাপতিত্বে গণসমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জামায়ত ইসলামী মনোনীত ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সরোয়ার হোসেন, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসাইন, কেন্দ্রীয় মজলিশ সুরা সদস্য মুহাম্মদ সামসুল ইসলাম আল বরাটি, ফরিদপুর জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াহাব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি মুহাম্মদ জাকির হুসাইন, মরহুম আব্দুল কাদের মোল্লার ভাই মাইনদ্দিন মোল্লাসহ কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক
  • বরিশালের এডিসি রিয়াজের বিরুদ্ধে ববি শিক্ষার্থীদের মানববন্ধন 
  • সংবিধান সংস্কারে জনগণকে ভুল বোঝানো হচ্ছে: মির্জা ফখরুল
  • লেবাননের বিয়াদায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলার দাবি হিজবুল্লাহর
  • সাভারে বিএনপি নেতা কফিল উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম