Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে

Tanazzina TaniabyTanazzina Tania
২:০২ pm ০১, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, রাজনীতি
A A
0

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রী মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তরল খাবার গ্রহণ করতে পারছেন। শয্যাপাশে থাকা পুত্রবধূ শর্মিলা রহমানের সঙ্গে তিনি মাঝেমধ্যে কথা বলছেন এবং চিকিৎসকের ডাকে সাড়া দিচ্ছেন বলে জানা গেছে।

চার দিন ধরে সিসিইউতে পর্যবেক্ষণে থাকা খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সূত্র গতকাল (রবিবার) সন্ধ্যায় এই তথ্য জানিয়েছে।

হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দেখভাল করছে। হৃদরোগ বিশেষজ্ঞ জানান:

“বিএনপির চেয়ারপারসন কিছুটা ভালো। নতুন করে অবনতি হয়নি। আমরা এটাকে উন্নতি বলছি। প্রয়োজন অনুযায়ী অক্সিজেন দেওয়া হচ্ছে। তাঁর ডায়ালাইসিস সম্পন্ন হয়েছে। নতুন করে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে।”

মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার আরও উন্নতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা আছে। সেক্ষেত্রে অবস্থা বুঝে সিঙ্গাপুর কিংবা লন্ডন নেওয়ার পরিকল্পনা রয়েছে।

খালেদা জিয়ার চিকিৎসায় দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন আলোচনা করে নতুন করণীয় ঠিক করছে। বোর্ডের এক সদস্য জানান,

লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক নতুন করে বোর্ডে যুক্ত হয়েছেন, যেখানে তিনি গত জানুয়ারিতে চিকিৎসা নিয়েছিলেন।

লন্ডন থেকে ভার্চুয়ালি ডা. জোবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্র থেকে জনস হপকিনস হসপিটালের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ডের বৈঠকে অংশ নিচ্ছেন।

ইউকে, কিংডম অব সৌদি অ্যারাবিয়া, সিঙ্গাপুর, চীন, যুক্তরাষ্ট্রের জনস হপকিনস, মাউন্ট সিনাইসহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ-আলোচনার ভিত্তিতেই তাঁর চিকিৎসা চলছে।

আজ চীনের একটি চিকিৎসক প্রতিনিধি দলের ঢাকায় আসার কথা রয়েছে। তারা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসাসেবা ও পরামর্শ দেবেন।

এদিকে, গতকাল দুপুরে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ রয়েছে। তিনি বলেন, “তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়নি। তাই বলে খুব একটা উন্নতি হয়েছে– এ রকমও আমরা খবর পাইনি। তার মানে উনার শারীরিক অবস্থা অপরিবর্তিত।”

রিজভী আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে চেয়ারপারসনের চিকিৎসার সবকিছু সমন্বয় করছেন।

অন্যদিকে, ঢাকার রাশিয়ান রাষ্ট্রদূত খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন। দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা রাষ্ট্রদূতের পক্ষে ফুলের তোড়া ও পত্র নিয়ে গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে যান।

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সাধারণ মানুষসহ বিএনপির নেতাকর্মীরা দোয়া করছেন। গতকাল ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল এবং শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

Tags: Khaleda Zia's physical condition is improvingবিএনপিবেগম খালেদা জিয়ারাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে উপকূলের ৬৮৪ হতদরিদ্র পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা
  • টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি
  • উত্তরাঞ্চলে প্রথম সিআরটি মেশিন স্থাপন
  • দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ বইমেলার পর্দা নামল
  • বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম