Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দেশের এই সংকটময় সময়ে খালেদা জিয়াকে প্রয়োজন বলে মন্তব্য চয়নিকা চৌধুরীর

Taslima TanishabyTaslima Tanisha
১২:৩৬ pm ২৯, নভেম্বর ২০২৫
in Semi Lead News, বিনোদন
A A
0

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত আরোগ্য কামনায় দেশজুড়ে দোয়া ও শুভকামনা অব্যাহত রয়েছে।

এই তালিকায় যুক্ত হয়েছেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীও। শনিবার (২৯ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নিজের অনুভূতি প্রকাশ করেন।

পোস্টে চয়নিকা চৌধুরী লেখেন, তার দৃষ্টিতে খালেদা জিয়া একজন দৃঢ়চিত্ত ও আধুনিক নেতৃত্বের প্রতীক। যোগ্যতা ও সাহস দিয়ে নিজ অবস্থান তৈরি করা এক জনপ্রিয় নেত্রী হিসেবে তাকে দেখেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, বেশ কিছুদিন পর সামাজিক মাধ্যমে ফিরে এসে এই বার্তাটি শেয়ার করছেন। দেশের বর্তমান বাস্তবতায় খালেদা জিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। তাই মন থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা জানান।

চয়নিকা চৌধুরী বলেন, ইতিবাচক মনোভাব নিয়েই তিনি বিশ্বাস করেন মহান স্রষ্টার ওপর ভরসা রাখলে সবকিছু সম্ভব। সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, চলুন আমরা সবাই মিলেই প্রার্থনায় অংশ নিই এবং একে অপরের প্রতি মানবিক ও সুন্দর আচরণ করি।

পোস্টের শেষ অংশে জীবন নিয়ে ভাবনার কথাও তুলে ধরেন নির্মাতা। তিনি বলেন, মানুষের জীবন একটাই—এই বাস্তবতা আমাদের প্রতিনিয়ত ভালো থাকার, ভালো কাজ করার ও পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়ার কথা স্মরণ করিয়ে দেয়।

Tags: খালেদা জিয়াগুরুতর অসুস্থচয়নিকা চৌধুরীবিএনপি চেয়ারপারসনসাবেক প্রধানমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আগামীকাল পবিত্র শবে বরাত
  • প্রবাসী আয়ে স্বস্তি, রিজার্ভ আবার ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল
  • শেরপুরে নিহত জামায়াত নেতার কবর জিয়ারতে জামায়াত আমির
  • সাতক্ষীরায় প্রশাসনের পদক্ষেপে ৮ম শ্রেণির স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ
  • চাটখিলে যৌথবাহিনীর নির্বাচনী মহড়া, জনমনে স্বস্তি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম