লিমন মিয়া,সরিষাবাড়ী:
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমকে বিজয়ী করতে মাঠে নেমেছেন স্থানীয় নেতাকর্মীরা। সেই ধারাবাহিকতায় শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ডোয়াইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ডিক্রীবন্ধ বাংলাবাজার এলাকায় ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়।
স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা দলীয় চেয়ারপারসন তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা তুলে ধরে ওয়ার্ডের বিভিন্ন বাড়ি, দোকান ও জনবহুল স্থানে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। তারা এলাকার মানুষের মতামত শোনেন এবং চলমান রাজনৈতিক অবস্থান ও দলের প্রতিশ্রুতি ব্যাখ্যা করেন।
গণসংযোগে উপস্থিত নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।
স্থানীয় বাসিন্দা ও দোকানিদের উপস্থিতিতে পুরো এলাকা জমে উঠেছিল প্রচারণার উচ্ছ্বাসে। স্থানীয় নেতাকর্মীরা জানান, নির্বাচনের আগ পর্যন্ত এই ধরণের প্রচারণা আরও জোরদার করা হবে।

