Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জুলাই অভ্যুত্থানে আরব আমিরাতে অবশিষ্ট কারাবন্দিরা শিগগিরই মুক্তি পাচ্ছেন: আসিফ নজরুল

Taslima TanishabyTaslima Tanisha
৫:৫৯ pm ২৮, নভেম্বর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় সংযুক্ত আরব আমিরাতে আটক প্রবাসীদের মধ্যে ১৮৮ জন দেশে ফিরে এসেছেন। এখন দেশের কারাগারে বন্দি থাকা অবশিষ্ট ২৪ জন প্রবাসী শিগগিরই মুক্তি পাচ্ছেন। এই তথ্য দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে অধ্যাপক নজরুল বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রচেষ্টা অবশেষে সফল হয়েছে। আরব আমিরাতে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়ার জন্য আটক থাকা ২৪ জন প্রবাসী অচিরেই মুক্তি পাবেন।

অধ্যাপক নজরুল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, এর আগে প্রাথমিকভাবে ১৮৮ জনকে মুক্তি দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার সরাসরি অনুরোধের কারণে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে প্রথম দফায় আটক ৫৭ জনের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে গত বছরের ২৮ আগস্ট, প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি কারামুক্তির জন্য অনুরোধ করেন এবং আমিরাত সরকার এতে সাড়া দেয়। এরপর প্রবাসীরা দেশে ফিরে আসতে শুরু করেন।

দেশে ফিরে আসা প্রবাসীদের পুনর্বাসনের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। ইতিমধ্যে ১৮৬ জন কর্মীকে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।

Tags: ২৪ জন প্রবাসীআরব আমিরাতআসিফ নজরুলগণ-অভ্যুত্থানমুক্তি পাচ্ছেন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আমাদের আগামীদিনের কাজগুলো হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী
  • জয়পুরহাটের সীমান্তে স্বর্ণের বারসহ পাচারকারী আটক
  • পাংশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি হারুন অর রশিদ
  • মধ্যপ্রাচ্য অস্থিতিশীলতার কারণে ঢাকা থেকে সব ফ্লাইট স্থগিত
  • মৌলভীবাজারে সেচ সংকটে বিপর্যস্ত বোরো আবাদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম