ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও চারজন নারী রয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশালে ৬৯ জন, চট্টগ্রামে ৮৬ জন, ঢাকা বিভাগে ৯২ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৬ জন, খুলনায় ৪১ জন, ময়মনসিংহে ৩৭ জন, রাজশাহীতে ২৫ জন, রংপুরে ২ জন এবং সিলেট বিভাগে ৪ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত দেশে ৯২,৭৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য কর্তৃপক্ষ সাধারণ মানুষকে মশার প্রজনন রোধ, বাসস্থানের পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পরামর্শ দিচ্ছে।

