ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি কিছুদিনের নিঃশব্দ সময় কাটানোর পর আবার সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়েছেন। সম্প্রতি তিনি স্বামী রাকিবের সঙ্গে সংসার পুনরায় জোড়া লাগানোর ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন। এরপর থেকে মাহি নিয়মিতভাবে তার বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন, যা দেখেই অনুরাগীরা উচ্ছ্বসিত হচ্ছেন।
বর্তমানে মাহি আমেরিকায় থাকলেও, সম্প্রতি তিনি ফেসবুকে একটি রহস্যময় পোস্ট করেছেন। একগুচ্ছ ছবির সঙ্গে তিনি লিখেছেন, “আমার রূহ ইন্ডিয়ায় আর আমি আমেরিকায়।” ছবিতে মাহিকে দেখা গেছে স্টাইলিশ লং সুট পরে, চোখে কালো রোদচশমা আর ফুরফুরে মেজাজে।
নায়িকার এই ক্যাপশন নেটিজেনদের মধ্যে জল্পনা তৈরি করেছে। ভক্তরা জানতে চাইছেন, কেন তার “রূহ” ভারতে, এবং তিনি কেন এতদূরে অবস্থান করছেন। এক ভক্ত মন্তব্য করেছেন, “আর ইন্ডিয়া এবং আমেরিকার মাঝখানে আমরা আছি সবাই বাংলাদেশে,” আরেকজন শুভেচ্ছা ও ভালোবাসার ইমোজি দিয়ে তার পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছে।

