Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথায় মরহুম কেএম ওবায়দুর রহমান ৮দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

Tanazzina TaniabyTanazzina Tania
১২:০২ am ২০, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় মরহুম কেএম ওবায়দুর রহমান ৮দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ইং এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৯ নভেম্বর) বিকেলে গট্টি হাই স্কুল মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ইউপি সদস্য নূরুউদ্দিন মাতুব্বরের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ডা: শামসুদ্দিনের সঞ্চালনায় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলার বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহিন মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন মুকুল, গট্টি উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য রেজাউল ইসলাম চয়ন মিয়া, সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, বিএনপি নেতা নুুর আলম মোল্যা, নূর মোহাম্মদ নূর, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ, উক্ত ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মুনছুর মাতুব্বর, জাকির হোসেন চান মিয়া, আবু কাইয়ুম, হাফেজ মহিউদ্দন, মনিরুজ্জামান মনিরসহ বিএনপির নেতাকর্মীবৃন্দ ও হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় মরিয়ম হামিদ ফাউন্ডেশন সাদীপুর ফরিদপুর ফুটবল একাদশ বনাম নগরকান্দা একাডেমি ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মরিয়ম হামিদ ফাউন্ডেশন সাদীপুর ফরিদপুর ফুটবল একাদশ (০২) নগরকান্দা একাডেমি ফুটবল একাদশকে (০১) গোলে হারিয়ে মরিয়ম হামিদ ফাউন্ডেশন সাদীপুর ফরিদপুর ফুটবল একাদশ জয় লাভ করে।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়াকে প্রাধান্য দিতে হবে। কারন ক্রীড়া জগতে আমাদের যুব সমাজ এবং ছাত্র সমাজকে অনুপ্রাণিত ও উৎসাহ করতে পারি তাহলে আমাদের যুব সমাজ সকল প্রকার সামাজিক অপরাধ ও মাদক থেকে দূরে থাকবে।
তিনি আরো বলেন, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন সরকারে ছিল এবং যখন ছিল না সব সময় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ জিয়ার নেতৃত্বে আমাদের দল ক্রীড়াকে প্রাধান্য দিয়েছে। এছাড়াও গ্রাম্য যে খেলা গুলো রয়েছে আমাদের দল সেগুলোকেও সব সময় প্রাধান্য দিয়ে এসেছে।

Tags: গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টসালথায় মরহুম কেএম ওবায়দুর রহমান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কমিউনিস্ট মতাদর্শ ও সোভিয়েত বিপ্লবের মহানায়ক লেনিন কতোটা প্রাসঙ্গিক
  • শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৩ ব্যবসায়ীর জরিমানা
  • মধ্যনগরে গ্রাহকের কোটি টাকা নিয়ে ‘রুপসী বাংলা’ উধাও
  • মৌলভীবাজারে শুরু প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬
  • ৯ দফা দাবিতে বরিশালে ব্যাটারিচালিত যানবাহন চালকদের সমাবেশ, স্মারকলিপি প্রদান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম