Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ

Tanazzina TaniabyTanazzina Tania
১১:০৯ pm ১৬, নভেম্বর ২০২৫
in Top Lead News
A A
0

রাজধানীর সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাত ৯টার দিকে সংঘটিত এ বিস্ফোরণে কেউ আহত হয়নি।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অজ্ঞাত দুর্বৃত্তরা বাসার সামনে ককটেল নিক্ষেপ করে দ্রুত সটকে পড়ে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও তদন্ত শুরু করেছে।

এর প্রায় দেড় ঘণ্টা আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড়েও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে—তাতেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে জুলাই গণ–অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের দিনক্ষণ আগামীকাল সোমবার নির্ধারিত। রায়কে কেন্দ্র করে গত এক সপ্তাহে ঢাকা ও বিভিন্ন জেলায় বাস-ট্রেনে অগ্নিসংযোগ, ককটেল হামলা ও সহিংসতার ঘটনা বাড়ছে।

শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক গাড়িতে আগুন দেওয়া ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগের অন্তত ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Tags: উপদেষ্টা রিজওয়ানা হাসানককটেল বিস্ফোরণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রাথমিক শিক্ষক নিয়োগে ভুয়া পদ্ধতিতে লিখিত পরীক্ষার প্রার্থী ভাইভা দিতে এসে আটক
  • লক্ষ্মীপুরের কবি মুস্তাফিজুর রহমান স্মরণে শোকসভা
  • জয়পুরহাটে সরিষা ক্ষেত থেকে ছাত্রের মরদেহ উদ্ধার
  • পেঁয়াজ চাষে ব্যস্ত পুঠিয়ার কৃষক
  • নেশার টাকা না দেওয়ায় বাবা-মাকে কুপিয়ে জখম করল ছেলে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম