Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নির্বাচন কমিশন কারো হয়ে কাজ করবে না: সিইসি

Taslima TanishabyTaslima Tanisha
৬:২৪ pm ১৬, নভেম্বর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করে তুলতে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ। তিনি স্পষ্ট করে বলেন, ইসি কোনো ব্যক্তি বা দলের পক্ষে কাজ করবে না।

রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আয়োজিত সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা জানান।

সিইসি বলেন, “একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে জাতি ও জনগণের কাছে আমরা দায়বদ্ধ। কমিশন কারো ইচ্ছা–অনিচ্ছার ভিত্তিতে নয়, দেশের প্রচলিত আইন, বিধি ও নীতিমালার ভিত্তিতেই কাজ করবে।”

তিনি আরও বলেন, “অনেকে মনে করেন আমরা যদি তাদের পক্ষে কাজ করি, তবেই আমরা নিরপেক্ষ। কিন্তু কমিশন কারো পক্ষে কাজ করতে পারে না, করবে না। আইন ও বিবেক যেটা নির্দেশ করবে, সেটাই অনুসরণ করা হবে।”

সংলাপ আয়োজনের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে সিইসি বলেন, রাজনৈতিক দলের কাছে আচরণবিধি বাস্তবায়নে সহযোগিতা চাওয়া এবং একটি সুন্দর, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করাই এ আয়োজনের প্রধান লক্ষ্য।

তিনি জানান, নির্বাচন সংস্কার কমিশন এবং ঐক্যমত কমিশনের আলোচনাগুলো ইসির কাজকর্ম সহজ করেছে। জাতীয় নেতাদের ব্যস্ততা ও ইসির অভ্যন্তরীণ কাজের চাপের কারণে সংলাপ শুরতে কিছুটা দেরি হলেও, তিনি আশা প্রকাশ করেন—সব পক্ষের সহযোগিতায় আলোচনা সফলভাবে শেষ করা সম্ভব হবে।

সোশ্যাল মিডিয়ায় এআই ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারকে বর্তমান কমিশনের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন সিইসি। তার ভাষায়, “এ ধরনের চ্যালেঞ্জ আগের কমিশনের সামনে ছিল না। দেশের সীমানার বাইরে থেকেও নানা ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে। এগুলো মোকাবিলা করা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।”

তিনি বিশ্বাস প্রকাশ করেন, “সবাই সহযোগিতা করলে এ চ্যালেঞ্জও আমরা মোকাবিলা করতে পারব, ইনশাআল্লাহ।”

Tags: এ এম এম নাসির উদ্দিনজাতীয় নির্বাচনপ্রধান নির্বাচন কমিশনার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নড়াইলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত
  • ইসরায়েলজুড়ে দফায় দফায় ইরানি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা
  • মোজতবা খামেনি কি সত্যি বেঁচে আছেন, যে তথ্য দিলেন ট্রাম্প
  • মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • ট্রাম্প ইরানি নেতাদের হত্যা করেছেন মহান সম্মান হিসেবে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম