Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজস্থান ছাড়ার পর চেন্নাইয়ে নেতৃত্বের সুযোগও পেলেন না স্যামসন

Nuri JahanbyNuri Jahan
১:৫০ pm ১৬, নভেম্বর ২০২৫
in Lead News, খেলাধুলা
A A
0

আগামী মৌসুমের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন সাঞ্জু স্যামসন। ট্রেড ইনে তাকে দলে নিয়েছে চেন্নাই। চেন্নাই স্যামসনকে নেয়ার পর অনেকেই ভেবেছিলো, তাকেই হয়তো অধিনায়ক করতে পারে ফ্র্যাঞ্চাইজিটি। তবে এমনটা করেনি আইপিএলের সফলতম দলটি। সামনের আইপিএলেও চেন্নাইকে নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়াড়।

শনিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় গায়কোয়াড়ের অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত করেছে চেন্নাই। ফেসবুকে চেন্নাই লেখে, ‘দলকে এগিয়ে নিন, অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়।

আইপিএলের ট্রেড ইন উইন্ডোতে দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, স্যাম কারানের পরিবর্তে স্যামসনকে নিয়েছে চেন্নাই। তখন থেকেই শুরু হয় গুঞ্জন, অধিনায়কত্বও পেতে পারেন অভিজ্ঞ উইকেটরক্ষক এই ব্যাটার।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানা যায় অধিনায়কত্ব পাচ্ছেন না স্যামসন। শুধু একজন ওপেনার হিসেবেই খেলবেন দীর্ঘদিন রাজস্থানের অধিনায়কের দায়িত্বে থাকা স্যামসন।

২০২৩ সালের আইপিএলে সবশেষ চ্যাম্পিয়ন হয় চেন্নাই। পরবর্তী মৌসুমের শুরুতে মহেন্দ্র সিং ধোনির জায়গায় চেন্নাইয়ের নেতৃত্ব পান গায়কোয়াড়। এরপর ২০২৪ সালে পঞ্চম ও ২০২৫ সালের আইপিএলে সবার নিচে থেকে শেষ করে চেন্নাই।

গত আইপিএলে অবশ্য বেশিরভাগ ম্যাচে ছিলেন না গায়কোয়াড়। তার অনুপস্থিতিতে ধোনিই তখন দলকে নেতৃত্ব দেন।

এদিকে আইপিএলের মিনি নিলামের আগে জাদেজা, কারান, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র ও মাথিশা পাথিরানাকে ছেড়ে দিয়েছে চেন্নাই। ৪টি বিদেশি কোটাসহ সর্বোচ্চ ৮ জন ক্রিকেটার কেনার জন্য নিলামে ৪৩.৪০ কোটি রুপি আছে তাদের।

Tags: অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়আইপিএলকারানক্রিকেটচেন্নাইচেন্নাই সুপার কিংসজাদেজাডেভন কনওয়েরাচিন রবীন্দ্র ও মাথিশা পাথিরারাজস্থান ছাড়ার পর চেন্নাইয়ে নেতৃত্বের সুযোগও পেলেন না স্যামসনসাঞ্জু স্যামসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদের আনন্দ নয়, বনসংলগ্ন বাওয়ালি পরিবারে নীরব কান্না
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও জাহাজের সংঘর্ষ, আহত ১০
  • পিছিয়ে পড়া মানুষের সাথে আনন্দ ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ: ডা. অচিনপুরী
  • কালাইয়ে ৪৮৫ জন পেলেন ঈদ উপহার
  • নরসিংদীর বেদে পল্লী ও অসহায় পরিবারকে ঈদ উপহার দিলেন ড. আবদুল মঈন খান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম