জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান আলেম-ওলামাদের নিয়ে কোনো ধরনের অশোভন মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন।
রোববার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন—
“যারা সত্যিই জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাদের প্রতি স্পষ্ট বার্তা— কোনো বিজ্ঞ আলেম-ওলামাকে নিয়ে দয়া করে অশোভন মন্তব্য করবেন না। যদি কেউ এমনটি করেন, ধরে নেওয়া হবে তিনি আসলেই জামায়াতে ইসলামীকে ভালোবাসেন না।”
ডা. শফিকুর রহমান তার পোস্টে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।

