রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন লেগেছে। সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বাসটি শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে।

