Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই: মির্জা ফখরুল

Taslima TanishabyTaslima Tanisha
৮:২৩ pm ০৮, নভেম্বর ২০২৫
in Top Lead News, রাজনীতি
A A
0

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু সম্প্রদায়ের ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে স্লোগান দেন, “হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।” সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকজনও একই স্লোগান ধরেন।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কনভেনশন হলে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন-২০২৫’ অনুষ্ঠানে এই স্লোগান দেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম মতুয়া বহুজন সমাজের দাবি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তুলে ধরেন। তিনি বলেন, “এই দাবিগুলো তখনই বাস্তবায়ন হবে, যখন আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রীর পদে বসানো যাবে। ধানের শীষে ভোট দিতে হবে। আসুন, একসঙ্গে বলি—‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।’”

তিনি আরও বলেন, “আমরা চাই একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। অতীতের বিভাজন ভুলে নতুন বাংলাদেশ গড়তে হবে। আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই স্বপ্ন দেখেছিলেন।”

মতুয়া বহুজন সমাজের পক্ষ থেকে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন, হিন্দু ফাউন্ডেশন গঠন, মনোনয়ন ও জাতীয় সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি তুলে ধরা হয়।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

Tags: বিএনপির মহাসচিবমির্জা ফখরুল ইসলাম আলমগীর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাটিরাঙ্গায় মাদ্রাসা ও এতিমখানায় সৌদি সহায়তার খেজুর বিতরণ
  • নরসিংদীর রায়পুরায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ
  • যশোরে নতুন জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন
  • কমলগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
  • বান্দরবানে লাকড়িবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম