Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লঞ্চের ধাক্কায় বুড়িগঙ্গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী নিয়ে নৌকাডুবি

Nuri JahanbyNuri Jahan
১০:৪৪ am ০৮, নভেম্বর ২০২৫
in ক্যাম্পাস
A A
0

মুজাহিদুল ইসলাম, জবি প্রতিনিধি:

পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৫ শিক্ষার্থী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে লালকুঠির ঘাটে নৌকাটি ডুবে যায়। তবে সবাইকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়েছে এবং তারা নিরাপদে রয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা।

প্রাথমিক তথ্যে জানা গেছে, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রায় ১৫ শিক্ষার্থী রাতে নৌকায় ঘুরতে বের হন।তারা ১৮তম ব্যাচের শিক্ষার্থী। লালকুঠির ঘাটের কাছে একটি লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। পরে উপস্থিতরা দ্রুত তাদের উদ্ধার করেন। শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য রিয়াসাল রাকিব এই তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তর জানিয়েছে, নৌকাডুবির সঙ্গে সঙ্গে উদ্ধারকর্মী প্রস্তুত ছিলেন, তবে তাদের আগেই সবাইকে উদ্ধার করা হয়েছে।

সদরঘাট নৌ থানার ওসি সোহাগ রানা বলেন, নৌকায় ১০-১৫ জন শিক্ষার্থী ছিলেন। লঞ্চের ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে তারা সবাই নৌকা থেকে নদীতে লাফ দেন। পরে সবাইকে দ্রুত উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তারা নিরাপদে রয়েছেন।

Tags: জগন্নাথ বিশ্ববিদ্যালয়পুরান ঢাকাবুড়িগঙ্গা নদীলালকুঠির ঘাট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তারেক রহমানের মন্ত্রিসভায় সুপ্রিম কোর্টের ৭ আইনজীবী
  • রংপুর মিঠাপুকুরে ২য় বিয়ে নিয়ে নাটকীয় ঘটনা
  • সবার ঐক্যেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে: এ্যানি
  • বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সংসদে বিরোধীদলীয় নেতা হলেন যারা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম