Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভূরুঙ্গামারী মহিলা কলেজের অভিভাবক সদস্য নির্বাচনে আদালতের নিষেধাজ্ঞা বাতিল

Bangla FMbyBangla FM
৮:৫২ am ১০, ফেব্রুয়ারী ২০২৫
in আইন ও আদালত
A A
0

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ভূরুঙ্গামারী মহিলা কলেজের অভিভাবক সদস্য নির্বাচনে আদালতের দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা বাতিল করেছে কুড়িগ্রামের সিনিয়র জেলা জজ আদালত। এর ফলে কলেজের গভর্নিং বডির নির্বাচন আয়োজনের আর কোনো বাধা নেই।

জানা যায়, গত ২ জানুয়ারি কলেজের গভর্নিং বডি পুনর্গঠনের জন্য তিনজন অভিভাবক সদস্য নির্বাচনের তফসিল ঘোষণা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তবে ১৪ জানুয়ারি এক অভিভাবক, আমজাদ হোসেন, মনোনয়নপত্র কিনতে গেলে অধ্যক্ষ টালবাহানা করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তিনি ২৪ জানুয়ারি কুড়িগ্রামের সহকারী জজ আদালতে একটি পিটিশন দায়ের করেন। শুনানির পর আদালত ৪ ফেব্রুয়ারি নির্বাচন কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন।

পরে, ৫ ফেব্রুয়ারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজানুল হক এ আদেশের বিরুদ্ধে কুড়িগ্রাম সিনিয়র জেলা জজ আদালতে মিস আপিল করেন। শুনানি শেষে সিনিয়র জেলা জজ আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা বাতিল করে।

এ বিষয়ে অধ্যক্ষ রমজানুল হক জানান, “আদালত পূর্বের নিষেধাজ্ঞা বাতিল করেছেন। এতে নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই।”

মোঃ মেছবাহুল আলম

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্রে একাধিক পরমাণু বিজ্ঞানী নিখোঁজ, তদন্তে রহস্য
  • সুনামগঞ্জে বালুধসে স্কুলছাত্রের মৃত্যু
  • জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার
  • ধর্মভিত্তিক সংরক্ষণ নয়, স্পষ্ট বার্তা অমিত শাহের
  • সুনামগঞ্জে ডিসি ইলিয়াসের বদলিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম