Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুর্নীতিকে গলা টিপে না ধরলে সমাজ টিকবে না: জামায়াত আমির শফিকুর রহমান

Tanazzina TaniabyTanazzina Tania
১২:০১ pm ০১, নভেম্বর ২০২৫
in Top Lead News, রাজনীতি
A A
0

দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ না নিলে সমাজ ধ্বংসের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার ভাষায়, “দুর্নীতিকে গলা টিপে ধরা না গেলে এ সমাজ বাঁচবে না। এই সমাজ বেঁচে থাকলেও তা হবে ক্ষণস্থায়ী— এমন সমাজ কেউ চায় না।”

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পথে যুক্তরাজ্যে একদিনের যাত্রাবিরতির সময়, শুক্রবার (৩১ অক্টোবর) লন্ডনের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, দেশে দুর্নীতি এমনভাবে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে যে এখন একজন সৎ কর্মকর্তাকে বিরল মনে হয়। “পাকিস্তান আমলে যদি কোনো ঘুষখোর অফিসার আসত, পুরো জেলা জানত। আর এখন যদি কোনো সৎ কর্মকর্তা আসে, সবাই অবাক হয়,”— বলেন তিনি।

তিনি আরও বলেন, “যে সমাজে দুর্নীতি নিত্যদিনের সঙ্গী হয়ে যায়, সেই সমাজ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না। আমাদের শিক্ষা ব্যবস্থা, প্রশাসন— সবখানেই দুর্নীতির ছোঁয়া।”

জুলাই অভ্যুত্থানের পর দেশের পরিবর্তনের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “মানুষ চায় সমাজে বৈষম্য ও অনিয়মের অবসান হোক। কিন্তু এই অন্যায়ের মূলেই রয়েছে দুর্নীতি। দুর্নীতিবাজরা সব জায়গায় বসে থাকায় সাধারণ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।”

প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, বিদেশে বসবাসরত অনেক বাংলাদেশি ভোটার নিবন্ধন করতে গিয়ে নানা হয়রানির শিকার হচ্ছেন। “বার্থ সার্টিফিকেট বা ইউটিলিটি বিল দেখাতে বলা হচ্ছে, অথচ অনেকের দেশে স্থায়ী বাসা নেই। এসব অযৌক্তিক শর্ত প্রবাসীদের ভোটের অধিকারকে সীমিত করছে,”— মন্তব্য করেন তিনি।

আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, “ভোটের অধিকার আসলে ভেটো পাওয়ার। এটা যদি মানুষের হাতে থাকে, তাহলে তার অধিকার নিশ্চিত হয়; কিন্তু এটা হারালে মানুষ বঞ্চিত হয়।”

গুমের মামলায় সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারের বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে কোনো অবিচার হবে না। “আমরা চাই না কাউকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হোক। কিন্তু অপরাধ ঘটলে ভুক্তভোগীর ন্যায়বিচার পাওয়ার অধিকার থাকতে হবে,”— বলেন তিনি।

সংবিধান ও জুলাই সনদ প্রসঙ্গে তিনি জানান, “যার যে অবদান আছে, তাকে স্বীকৃতি দিতে হবে। জেনারেল ওসমানী, আসম আব্দুর রবসহ মুক্তিযুদ্ধের সব অবদানকারীর প্রতি যথাযথ সম্মান জানানো উচিত।”

আগামী নির্বাচনের ইশতেহার সম্পর্কে তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে কিছুই প্রকাশ করা হবে না। “আমরা কোনো মিথ্যা আশ্বাস দেব না,”— যোগ করেন জামায়াতের এই শীর্ষ নেতা।

গণভোট প্রসঙ্গে তার মন্তব্য— “গণভোট আগে হতে হবে; নাহলে তার কোনো মূল্য নেই।”

যুক্তরাষ্ট্র সফরে বিভিন্ন মার্কিন কর্মকর্তার সঙ্গে আলোচনার বিষয়েও তিনি জানান, দেশ ও জনগণের স্বার্থে ইতিবাচক আলোচনা হয়েছে। “আমরা কোনো দলের জন্য নয়, দেশের জন্য কথা বলেছি। সম্মান দিয়ে বলেছি, আমরাও বিশ্বের কাছে সম্মান চাই,”— বলেন শফিকুর রহমান।

সভায় যুক্তরাজ্য জামায়াতে ইসলামীর মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লাহ এবং সেইভ বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Tags: জামায়াত আমির শফিকুর রহমান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে খোয়াইয়ের বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম
  • আদালত নয়, সালিশেই শেষ হলো দুই ভাইয়ের ২০ বছরের জমি বিরোধ
  • গণভোট থেকে সরে আসায় জনগণ হতাশ: হাসনাত আবদুল্লাহ
  • বিধবার জমিতে গভীর রাতে হালচাষের অভিযোগ, দখলচেষ্টার অভিযোগে উত্তেজনা নওগাঁয়
  • দিনাজপুর সীমান্তে ৪ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম