Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিজনেস এন্ড ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৫:১৪ pm ০৯, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

(মোঃ রাহাদ আলী সরকার -মেরিটাইম ইউনিভার্সিটি)

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে বিজনেস এন্ড ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে “বিল্ড এ মার্কেটার: এমপাওয়ারিং ফিউচার লিডার্স ইন মার্কেটিং” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।আজ দুপুর ২ ঘটিকা হতে বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী।এছাড়াও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সফর্মবিডি-এর সিইও ফাহিম রহমান কনিক, বিএফসি-এর সিওও নাসির আহমেদ, রূপায়ন গ্রুপের হেড অব মার্কেটিং ইসলাম তারেক, সিনেমাটাইজ পিকচার্স-এর পরিচালক ফখরুল আমান ফয়সল, ফ্যাশন ব্র্যান্ড আলজীনা-এর প্রতিষ্ঠাতা মো. শাকিল বাসার এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস-এর বি টু বি গ্রোথ লিড নামাহ আল রাব্বি।

অনুষ্ঠানে বক্তারা তাঁদের অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা আলোচনা করার পাশাপাশি বর্তমান বাজারের চাহিদা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।

এছাড়াও সেমিনারে ডিজিটাল মার্কেটিং, রিয়েল এস্টেট, ফিল্ম প্রোডাকশন, ফ্যাশন, স্বাস্থ্যসেবা, এবং উদ্যোক্তা উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। বক্তারা তাঁদের নিজ নিজ ক্ষেত্রে অর্জিত বাস্তব অভিজ্ঞতা ও ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী শিক্ষার্থীদের এ ধরনের আয়োজনের প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তব জগতের চ্যালেঞ্জ ও সুযোগ সম্পর্কে ধারণা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একাডেমিক শিক্ষার সাথে পেশাগত দক্ষতার সেতুবন্ধন তৈরি করবে। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ক্যারিয়ার প্রস্তুতি, নেটওয়ার্কিংয়ের গুরুত্ব এবং পেশাগত দক্ষতার ধারাবাহিক উন্নতির কৌশলগুলো শিখতে পারবে। এই শিক্ষা কর্মক্ষেত্রের জটিলতা সামলাতে এবং সাফল্যের পথে এগিয়ে যেতে সহায়তা করবে।

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি বিজনেস এন্ড ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ও ট্রান্সফর্ম বিডি এর সহযোগিতায় আয়োজিত সেমিনার উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাবের সভাপতি খুরশিদুল আলম শান্ত জানিয়েছেন, শিক্ষার্থীদের জন্য এমন সেমিনার ভবিষ্যতেও আয়োজন করা হবে।যাতে করে তারা তাদের ক্যারিয়ার ও বর্তমান বিজনেস ট্রেন্ড সম্পর্কে আরও ভালোভাবে ধারণা লাভ করতে পারবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুড়িগ্রামে সম্ভাবনা, সংকট ও উন্নয়নের প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত
  • পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিক্টোরি প্লাসের ১১৭ শিক্ষার্থীর অভাবনীয় সাফল্য
  • মৌলভীবাজারে বাজার মনিটরিং জোরদার
  • সালথায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
  • রাজবাড়ীতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ঈদ সহায়তা বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম