Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফল পাবলিক মাঠে মাসব্যাপী মেলা বন্ধের দাবিতে নিন্দার ঝড়

Nuri JahanbyNuri Jahan
৫:৫১ pm ২১, অক্টোবর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0

‎আবু রায়হান, (বাউফল পটুয়াখালী):

‎পটুয়াখালীর বাউফলে ঐতিহ্যবাহী পাবলিক খেলার মাঠে মাসব্যাপী মেলার আয়োজন নিয়ে তীব্র বিতর্ক ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। আসন্ন বার্ষিক পরীক্ষা, হাসপাতালের নিকটবর্তীতা এবং এলাকা আবাসিক হওয়ায় স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আয়োজনের তীব্র নিন্দা জানিয়েছেন।
‎
‎জানা গেছে, মেলার প্রস্তুতি চললেও পটুয়াখালী জেলা প্রশাসন জানিয়েছে— এই মেলার জন্য কোনো অনুমতি প্রদান করা হয়নি।
‎
‎শিক্ষার্থীদের পড়াশোনা ও স্থানীয় পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী মেলা বন্ধের দাবি তুলেছেন।
‎
‎বাউফলে কর্মরত সাংবাদিক মশিউর মিলন তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‎নভেম্বর-ডিসেম্বর মাস প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে জনবহুল এলাকায় মাসব্যাপী মেলা আয়োজন একটি বিতর্কিত সিদ্ধান্ত। বাউফল পাবলিক মাঠে মেলা আয়োজনের তীব্র নিন্দা জানাচ্ছি।
‎
‎‎একইভাবে ইমরান হোসেন নামে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‎খেলার মাঠ দখল ছাড়াও মেলার স্থানের পাশে মসজিদ, হাসপাতাল, ক্লিনিক ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা চলবে—এমন সময়ে মাসব্যাপী মেলা আয়োজন খুবই দুঃখজনক।
‎
‎‎অন্যদিকে পৌর শহরের বাসিন্দা ইমামুজ্জামান অনিক তার পোস্টে বলেন, পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ও অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষা সামনে। তাই পাবলিক মাঠে মেলা আয়োজনের সিদ্ধান্ত বাতিল করে মাঠ উন্মুক্ত করার আহ্বান জানাচ্ছি।
‎
‎
‎‎এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরী বলেন, ‎আমি এ ধরনের কোনো মেলার অনুমতি দেইনি। স্থানীয় প্রশাসনকে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু, ঘটনা তদন্তে কমিটি
  • এলপিজির দাম বেড়েছে, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৭২৮ টাকা
  • বিদ্যমান তেল শেষ হওয়ার আগেই ক্রয় করা তেল দেশে আসবে: জ্বালানিমন্ত্রী
  • ইসরায়েলের প্রতিরক্ষা নেটওয়ার্কে বড় ধরনের হ্যাকিংয়ের দাবি হান্দালা সাইবার গ্রুপের
  • সংবিধান ‘ছুড়ে ফেলা’ বিতর্কে খালেদা জিয়ার বক্তব্য নিয়ে নতুন আলোচনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম